Dhaka , Saturday, 7 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত মধুপুরে বাগবাড়ী মোড়-চাপড়িহাট সড়কের বেহাল দশা, ধুলাবালিতে অতিষ্ঠ এলাকাবাসী ঋণের শেকলে দুবলার চরে ১০ হাজার জেলের জীবনযুদ্ধ ঈদগাঁওয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত রোনালদোর ৭ নম্বর জার্সি কি অবসরে পাঠাচ্ছে পর্তুগাল? ভোট চুরির পর এবার মোদি সরকারের বিরুদ্ধে আরও এক চুরির অভিযোগ রাহুল গান্ধীর সরাইলে কৃষকদলের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ৭ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? লংমার্চে নাহিদ ইসলাম অংশ না নেওয়ায় গুঞ্জন আরও ডালপালা মেলে ঢাকায় গ্রামপুলিশ মহাসমাবেশে আসার পথে অসুস্থ হয়ে ২ জনের মৃত্যু সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী মামলার আসামিসহ গ্রেপ্তার-১৫ সাতই নভেম্বর পরাধীনতার শৃঙ্খল ভেঙে নতুন যাত্রা শুরুর দিন: ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মধুপুরে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত নারী গ্রেপ্তার মধুপুরে কথিত মাদক ব্যবসায়ী হাবুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন দুর্গাপুরে নানা আয়োজনের মধ্য দিয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ​ফরিদপুরের চরভদ্রাসনে দুর্গম চরাঞ্চলে ‘স্বাবলম্বী প্রজেক্ট’ এর মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শিত যথাযোগ্য মর্যাদায় চরভদ্রাসনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত- বর্ণাঢ্য আয়োজন মুশফিকের রেকর্ড ভেঙে হৃদয়ের ২৪২, বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন অধ্যায় গাইবান্ধায় এলজিইডির রাস্তার কাজ যথাযথভাবে বুঝে নিচ্ছেন কর্মকর্তা’রা কাউখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে অভিষেক সেঞ্চুরিতেই ডাবল সেঞ্চুরি হৃদয়ের ত্রিশালে মাদকবিরোধী র‍্যালি, অংশ নিলেন শত শত তরুণ সংহতির দিনে বরিশাল বিএনপিতে অনৈক্যের প্রদর্শন, তিন মঞ্চে তিন আয়োজন চরভদ্রাসনে পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক এক মাদক কারবারি রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় পুলিশ কনস্টেবলকে কুপিয়ে জখমের অভিযোগ, হাসপাতালে ভর্তি মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা-দাফনে বাধার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ কাচপুরে সোনারগাঁও উপজেলা বিএনপির শান্তিপূর্ণ মিছিল

রোনালদোর ৭ নম্বর জার্সি কি অবসরে পাঠাচ্ছে পর্তুগাল?

  • Reporter Name
  • আপডেট সময় : 08:48:48 pm, Saturday, 7 November 2026
  • 12 বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক,

ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালের ইতিহাসে অন্যতম বিখ্যাত ফুটবলার। আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার পর এবার প্রশ্ন উঠেছে, তার বিখ্যাত ৭ নম্বর জার্সিটি কি অবসরে পাঠাতে পারবে পর্তুগাল?

পর্তুগালের হয়ে রোনালদোর শেষ ম্যাচ ছিল ২৪ সেপ্টেম্বর ওয়েলসের বিপক্ষে। জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচ খেলে তিনি করেছেন ১৪৬ গোল। পুরুষ ফুটবলে আন্তর্জাতিক পর্যায়ে সর্বোচ্চ গোল ও সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ড দুটিই তার দখলে।

২০০৩ সালে জাতীয় দলে অভিষেকের সময় রোনালদোর জার্সি নম্বর ছিল ১৬। পরে ২০০৮ সালে তিনি পান ৭ নম্বর জার্সি। এই জার্সি গায়েই জিতেছেন ইউরো ২০১৬ ও দুটি উয়েফা নেশনস লিগের শিরোপা।

রোনালদোর বিদায়ের পর তার জার্সি নম্বর অবসরে পাঠানোর বিষয়টি আলোচনায় এসেছে। তবে আন্তর্জাতিক ফুটবলে এ বিষয়ে ফিফার একটি নিয়ম রয়েছে। সেই নিয়ম অনুযায়ী, কোনো জাতীয় দল খেলোয়াড়ের জার্সি নম্বর স্থায়ীভাবে অবসরে পাঠাতে পারে না।

ফিফা ও এর কনফেডারেশনগুলোর টুর্নামেন্টে অংশ নেওয়া দলগুলোকে স্কোয়াডের খেলোয়াড়দের জন্য নির্দিষ্ট ধারাবাহিক নম্বর বরাদ্দ করতে হয়। ফলে আন্তর্জাতিক প্রতিযোগিতায় কোনো জার্সি নম্বর বাদ দেওয়ার সুযোগ নেই।

তবে ক্লাব ফুটবলে নিয়মটি ভিন্ন। অনেক ক্লাব কিংবদন্তি বা প্রয়াত খেলোয়াড়দের সম্মানে তাদের জার্সি নম্বর অবসরে পাঠিয়েছে। ২০২৫ সালে দিয়োগো জোতার মর্মান্তিক মৃত্যুর পর লিভারপুল তার ২০ নম্বর জার্সি অবসরে পাঠায়। এ ছাড়া ইয়োহান ক্রুইফের ১৪ নম্বর (আয়াক্স), পাওলো মালদিনির ৩ ও ফ্রাঙ্কো বারেসির ৬ নম্বর (মিলান) এবং জুড বেলিংহামের ২২ নম্বর (বার্মিংহাম সিটি) জার্সিও অবসরে পাঠানো হয়েছে।

এর আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) দিয়েগো ম্যারাডোনার সম্মানে ১০ নম্বর জার্সি অবসরে পাঠানোর চেষ্টা করেছিল। তবে ২০০২ বিশ্বকাপের আগে ফিফা সেই অনুরোধ নাকচ করে দেয়। ফলে বিশ্বকাপে জার্সিটি পরেছিলেন আরিয়েল ওর্তেগা। যদিও ক্লাব ফুটবলে ম্যারাডোনার সাবেক ক্লাব নাপোলি তার ১০ নম্বর জার্সি অবসরে পাঠিয়েছে।

পর্তুগাল অবশ্য রোনালদোর আগে ৭ নম্বর জার্সি পরা আরেক ব্যালন ডি’অরজয়ী লুইস ফিগোর সময়ও নম্বরটি অবসরে পাঠায়নি। ফিগো ২০০৬ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার আগ পর্যন্ত রোনালদো পরতেন ১৭ নম্বর জার্সি। পরবর্তী সময়ে নানি ও রিকার্দো কারেজমাও পর্তুগালের হয়ে ৭ নম্বর জার্সি গায়ে চাপিয়েছেন।

সেপ্টেম্বরে রোনালদো পর্তুগাল দলের ক্যাম্প ছাড়ার পর তার ৭ নম্বর জার্সি পরেন রাফায়েল লেয়াও। ওই আন্তর্জাতিক বিরতিতে ডেনমার্ক ও নরওয়ের বিপক্ষে নেশনস লিগের ম্যাচেও জার্সিটি ব্যবহৃত হয়। ফলে রোনালদোর ৭ নম্বর জার্সি অবসরে পাঠানোর সম্ভাবনা আপাতত খুবই কম।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

রোনালদোর ৭ নম্বর জার্সি কি অবসরে পাঠাচ্ছে পর্তুগাল?

আপডেট সময় : 08:48:48 pm, Saturday, 7 November 2026