Dhaka , Wednesday, 28 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছা হাসপাতালে বৃদ্ধার হারানো টাকা ফিরিয়ে দিলেন হসপিটাল কর্মী নাসিম খেলাধুলা যুবসমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করে- ফজলুল হক মিলন, এমপি ‘আমার ক্যারিয়ার ধ্বংসের চেষ্টা করছে কারা?’ প্রশ্ন তানজিন তিশার স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন তাওহিদ ট্রাম্পের চালেই কি ঘুরে দাঁড়ালেন নেতানিয়াহু? নতুন জেলেসুমারির দাবি জেলেদের : অসংখ্য ভুয়া জেলের কারণে বঞ্চিত প্রকৃত জেলেরা “চন্দনাইশে বরকলে প্রধান শিক্ষকের বাসায় দিনদুপুরে চুরি ও মালামাল লুট” রামুতে টমটমের ধাক্কায় প্রাণ গেল দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মাহির : স্পিডব্রেকার স্থাপনের দাবিতে সড়ক অবরোধ রামুতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার চন্দনাইশে নবনির্মিত বাসভবন শুভ উদ্বোধন ও আকিকা অনুষ্ঠান সম্পন্ন মধুপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন, বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়া প্রদর্শনী চট্টগ্রামে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত পাইকগাছায় তিন বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা পাইকগাছায় ফোনে চাঁদা দাবি; মামলা দায়েরের ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩ পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত দুর্গাপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত প্রধানমন্ত্রীর জাপান সফরে ‘উন্নয়ন অংশীদারিত্ব’ আরও জোরদার হবে: খন্দকার মারুফ মসজিদ কমিটি নিয়ে বিরোধের জের, মাদারীপুরে ৫০ অধিক বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ৷ দিনাজপুরে ৭২ লাখ টাকার ইয়াবাসহ ট্রাক আটক, চালক গ্রেপ্তার বাউফলে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচার দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ময়মনসিংহে পাঁচ সাংবাদিক হত্যার বিচার দাবিতে ঐক্যবদ্ধ হচ্ছেন সাংবাদিকরা দীঘিনালায় ৭ অসহায় পাহাড়ি পরিবারের মুখে হাসি ফোটাল সেনাবাহিনীর উদ্যোগ নেত্রকোনার মদনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, শিক্ষার্থীদের দেখানো হলো সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল গাইবান্ধায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কাউখালীতে ‘হাত ধোয়ার নায়ক হোন’ প্রতিপাদ্যে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: ইউএনও’র হাত ধোয়ার প্র্যাকটিক্যাল শিক্ষা কাউখালীতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে: শিক্ষামন্ত্রী চরভদ্রাসনে আইনশৃঙ্খলা সভা, শান্তি-শৃঙ্খলা রক্ষায় ও অপরাধ দমনে গুরুত্বারোপ। “আত্মউন্নয়ন নয়, বরং সুবিধাবঞ্চিত গণমানুষের ভাগ্য পরিবর্তনই আমাদের মূল ব্রত”— হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে ও দেশের উন্নয়নে যুবসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল’র

প্রধানমন্ত্রীর জাপান সফরে ‘উন্নয়ন অংশীদারিত্ব’ আরও জোরদার হবে: খন্দকার মারুফ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:19:57 pm, Wednesday, 28 October 2026
  • 9 বার পড়া হয়েছে

দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের উন্নয়ন অংশীদারিত্ব আরও জোরদার হবে।

তিনি বলেন, আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বা এক ট্রিলিয়ন ইয়েন জাপানি বেসরকারি বিনিয়োগ এবং দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে দাউদকান্দি পৌর সদরের শহীদ রিফাত পার্কের সামনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার মারুফ বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ও অন্যতম প্রধান উন্নয়ন অংশীদার। দুই দেশের যৌথ বিবৃতিতে বিনিয়োগ, বাণিজ্য, অবকাঠামো, জ্বালানি, কৃষি, তথ্যপ্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর এই সফর দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও গভীর করবে।

যুবদলের প্রতিষ্ঠার ইতিহাস তুলে ধরে তিনি বলেন, ১৯৭৮ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। এটি ছিল তাঁর দূরদর্শী ও ঐতিহাসিক সিদ্ধান্ত। এ সময় তিনি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

জাতীয় সমৃদ্ধির জন্য নিরাপদ পরিবেশ অপরিহার্য উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, সামাজিক অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করতে হবে। ধ্বংসের রাজনীতি পরিহার করে দেশের উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, মাদক ও কিশোর গ্যাং তরুণ প্রজন্মের ভবিষ্যতের জন্য বড় হুমকি। এসব অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম। সভাপতিত্ব করেন দাউদকান্দি পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী।

এতে উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। সমাবেশ শেষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছা হাসপাতালে বৃদ্ধার হারানো টাকা ফিরিয়ে দিলেন হসপিটাল কর্মী নাসিম

প্রধানমন্ত্রীর জাপান সফরে ‘উন্নয়ন অংশীদারিত্ব’ আরও জোরদার হবে: খন্দকার মারুফ

আপডেট সময় : 07:19:57 pm, Wednesday, 28 October 2026