
মোঃ মাওলাদ হোসেন মঈন, পিরোজপুর জেলা প্রতিনিধি,
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে জমকালো আয়োজনে পালিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টায় কাউখালী উপজেলা যুবদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ।
উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার মামুনের সভাপতিত্বে এবং সদস্য সচিব শারিফুল আজম সোহেলের সঞ্চালনায় শোভাযাত্রা ও পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ও শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহ ইমরান ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার ও রফিকুল ইসলাম রফিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ ও সদস্য সচিব রাকিব তালুকদার, শ্রমিক দলের সভাপতি আবু তাহের বেপারী, সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শামসুল আলম মিল্টন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ মাওলাদ হোসেন মঈন সহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।
শোভাযাত্রা ও আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি এবং পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন সংগঠনটির নেতাকর্মীরা।


























