Dhaka , Monday, 19 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান পাইকগাছায় ৮০ পিস ইয়াবা উদ্ধার; আটক ২ নবাগত সিভিল সার্জনকে পাইকগাছা স্বাস্থ্য বিভাগের শুভেচ্ছা শারদীয় দুর্গোৎসবে পাইকগাছার ৬ মন্দিরে পৌরসভার আর্থিক সহায়তা জামায়াত ১৮কোটি মানুষের জন্য কাজ করেনা : এমপি খোকন তালুকদার নজর কাড়লেন সেমন্তী ‘বাংলাদেশ এখন ক্রিকেটে সবচেয়ে ট্যালেন্টেড দল’ আর আস্থা নেই যুক্তরাষ্ট্রের ওপর, বিকল্প যেসব দেশকে বন্ধু ভাবছেন নেতানিয়াহু এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর ইশরাকের মতো ত্যাগীদের পদত্যাগ হয়, আর হাইব্রিডরা বিএনপির ক্ষতি করলেও টু শব্দ হয় না: জুমা মঙ্গলবার রাজশাহীতে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী সিদ্ধিরগঞ্জে সাজাপ্রাপ্ত-রেন্টভুক্ত ৫ আসামি গ্রেপ্তার মধুপুরে দুর্গোৎসব উপলক্ষে বস্ত্র ও নগদ অর্থ বিতরণ করলেন আইসিটি মন্ত্রী চরভদ্রাসনে পূজামণ্ডপে শাড়ি ও ১০ হাজার টাকা দিলেন এমপি শহিদুল ইসলাম বাবুল প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে ১৫১ নারীর মাঝে শাড়ি বিতরণ রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা\ছাত্র গ্রেফতার ‎৩০ কোটি টাকার সেতু দুটিতে নেই সংযোগ সড়ক, দুই বছর ধরে চরম ভোগান্তিতে গাইবান্ধাবাসী সংখ্যালঘু বলতে কোন শব্দ নেই, প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর দীঘিনালায় ইক্বরা হিফজুল কোরআন মহিলা মাদ্রাসায় সবক প্রদান ও অভিভাবক সমাবেশ নেত্রকোনার পূর্বধলায় ১৩ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, মাদ্রাসা প্রতিষ্ঠাতা গ্রেপ্তার সীতাকুণ্ডে প্রকাশ্যে গুলি করে হত্যা, মূল আসামিসহ ৬ জন গ্রেপ্তার, এলজি, রিভলভার ও পিস্তল উদ্ধার ওয়াজ মাহফিলের আয়োজক কমিটিতে নাম না দেওয়াকে কেন্দ্র করে রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা ঈদগাঁওতে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলা: ৫ দিন পর প্রধান আসামি গ্রেপ্তার বাউফলে মশার কয়েল থেকে অগ্নিকাণ্ড, পুড়ে গেল গরুর ঘর; ক্ষতিগ্রস্ত ২ গরু ও ৩ ছাগল সাতকানিয়ায় পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হামলা, রডের আঘাতে গুরুতর আহত: থানায় লিখিত এজাহার আলোচনার মাঝেই পরীমনির নতুন ভিডিও ভাইরাল ফিফা সভাপতিকে ঢাকায় পেয়ে যা জানাল বাফুফে প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তিউনিসিয়ায় হাজারো মানুষের বিক্ষোভ তেলের দাম কবে কমবে, জানালেন রুশ উপপ্রধানমন্ত্রী

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

  • Reporter Name
  • আপডেট সময় : 08:25:25 pm, Monday, 19 October 2026
  • 3 বার পড়া হয়েছে

দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ তিন বছর পিছিয়ে দেওয়ার বিষয়ে চলতি অক্টোবরের মধ্যেই সিদ্ধান্ত আসতে পারে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বাড়তি সময়কে কাজে লাগাতে সরকার সময়বদ্ধ কর্মপরিকল্পনা তৈরি করেছে বলেও জানান তিনি।

সোমবার (১৯ অক্টোবর) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) যৌথ আয়োজনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) ধাপ পার হওয়ার পর বাংলাদেশের উত্তরণ পেছানোর প্রস্তাব জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে (ইকোসক) তোলা হয়েছে। আগামী ২৪ নভেম্বরের নির্ধারিত সময়সীমার আগেই এ বিষয়ে সিদ্ধান্ত পাওয়া যাবে বলে তিনি আশাবাদী।

তিনি বলেন, উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় যথেষ্ট প্রস্তুতি না থাকায় তিন বছর বাড়তি সময় চাওয়া হয়েছে। এই সময়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তির আলোচনা শেষ করার লক্ষ্য রয়েছে সরকারের। পাশাপাশি ২০২৬ ও ২০২৭ সালের মধ্যে আট থেকে দশটি দেশের সঙ্গে মুক্তবাণিজ্য বা সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি করার পরিকল্পনা রয়েছে।

ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে একক অনলাইন পোর্টালের মাধ্যমে ট্রেড লাইসেন্স দেওয়ার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। এ ছাড়া বিভিন্ন লাইসেন্সের মেয়াদ বাড়ানো, সরকারি সেবা ডিজিটাল করা এবং পরিদর্শন কার্যক্রম সমন্বয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে।

জ্বালানি সংকটকে নতুন বিনিয়োগের বড় বাধা উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, গ্যাস সরবরাহ বাড়াতে নতুন ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন ও গ্যাসকূপ খননের কাজ চলছে। একই সঙ্গে সৌরবিদ্যুৎ উৎপাদন এবং কৌশলগত জ্বালানি মজুত বাড়ানোর ওপরও গুরুত্ব দিচ্ছে সরকার।

সেমিনারে সভাপতিত্ব করেন ইআরএফের সভাপতি দৌলত আক্তার মালা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোস্তফা আবিদ খান।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান

এলডিসি উত্তরণ পেছানোর সিদ্ধান্ত চলতি মাসেই আসবে, আশা বাণিজ্যমন্ত্রীর

আপডেট সময় : 08:25:25 pm, Monday, 19 October 2026