
চট্টগ্রাম ব্যুরো,
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুর্নীতিগ্রস্ত প্রকল্প পরিচালক আবদুল গফুরের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয়।
এবং রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পের নতুন প্রকল্প পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম। তিনি নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিকল্পনা-৪ শাখা থেকে ১ অক্টোবর ২০২৬ ইং , জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পাঠানো প্রস্তাবের আলোকে

‘রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন’ শীর্ষক প্রকল্পে তাকে প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
একই অফিস আদেশে জানানো হয়, এর আগে ১৭ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখের অফিস আদেশে প্রকল্প পরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত আব্দুল গফুরকে ওই অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য যে, পিডি গফুরের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা আমরন অনশন, ঘৃণা মঞ্চ উদ্বোধন, মানববন্ধন, প্রেস কনফারেন্স, বিক্ষোভ কর্মসূচি সহ নানা কর্মসূচির আয়োজন করেন।
এ বিষয়ে রাবিপ্রবির পিডি গফুরের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের মুখপাত্র ইউনুস ইয়ামিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করছি। দুর্নীতির বিরুদ্ধে জিলো টলারেন্সের যে অঙ্গীকার সরকার করেছে তাঁরই প্রতিপালন দেখলাম। দুর্নীতিমুক্ত ক্যাম্পাস গড়ার প্রত্যয়ে আমরা সর্বদা ঐক্যবদ্ধ।
আন্দোলনের সম্মুখ যোদ্ধা বাদশা সুলেমান বলেন, রাবিপ্রবিতে সব সময়ই অনিয়ম-দুর্নীতি দেখলে
আন্দোলন করেছি, সর্বশেষ আমরন অনশন করেছি যা আজ স্বার্থক হয়েছে।

























