Dhaka , Thursday, 1 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 04:48:53 pm, Thursday, 1 October 2026
  • 7 বার পড়া হয়েছে

সীমান্ত দাস, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,

টাঙ্গাইলের মির্জাপুরে একটি দুর্গা মন্দিরে নির্মাণাধীন সাতটি প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩০ সেপ্টেম্বর ২৬) রাতে উপজেলার জামুর্কী ইউনিয়নের জামুর্কী পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জামুর্কী আর্য্য সমিতির আয়োজনে গত প্রায় ৮৫ বছর ধরে ওই মন্দিরটিতে দুর্গাপূজা হয়ে আসছে। চলতি বছরও সেখানে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। মন্দিরে দুর্গা প্রতিমাসহ সাতটি প্রতিমা নির্মাণ করা হয়। প্রতিমার রং করা ছাড়া প্রায় সব ধরণের কাজ শেষ করা হয়েছিল। বুধবার রাতে কে বা কারা মন্দিরে প্রবেশ করে প্রতিমাগুলো ভাঙচুর করে বলে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার শাসুল আলম সরকার, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) আদনা মোস্তাফিজ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার কথা জানিয়েছেন। এ ঘটনায় মন্দিরের কর্তৃপক্ষ ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। জামুর্কী আর্য্য সমিতির সভাপতি প্রকাশ বাকালী জানান, ঘটনার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। টাঙ্গাইলের সহকারী পুলিশ সুপার (মির্জাপুর-নাগরপুর সার্কেল) মো. আদনান মুস্তাফিজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আয়োজকদের সঙ্গে কথা বলে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে।

এব্যাপারে মির্জাপুর থানা পরিদর্শক লুকমান হোসেন বলেন, ভাঙচুরের ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া মন্দিরের নিরাপত্তার বিষয়ে সর্বোচ্চ ব্যবস্থা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ

আপডেট সময় : 04:48:53 pm, Thursday, 1 October 2026