Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধে বয়ঃসন্ধিকাল থেকেই সচেতনতা জরুরি:- মেয়র ডা. শাহাদাত

  • Reporter Name
  • আপডেট সময় : 07:18:37 pm, Wednesday, 30 September 2026
  • 10 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

বয়ঃসন্ধিকালে অনিয়মিত ঋতুস্রাব, অস্বাভাবিক ওজন বৃদ্ধি, অতিরিক্ত ব্রণ কিংবা অনাকাঙ্ক্ষিত লোমের মতো লক্ষণকে বয়সের স্বাভাবিক পরিবর্তন মনে করে অবহেলা না করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, কিশোরী ও তরুণীদের এসব শারীরিক পরিবর্তন সম্পর্কে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজকে সচেতন হতে হবে। প্রাথমিক পর্যায়ে সমস্যা শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা ও জীবনযাপনে পরিবর্তন আনা গেলে ভবিষ্যতের জটিল স্বাস্থ্যঝুঁকি অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।

বুধবার নগরীর রেডিসন ব্লু বে ভিউ-এর মেজবান মিলনায়তনে আয়োজিত ‘পলি এন্ডোক্রাইন মেটাবলিক ওভারিয়ান সিনড্রোম (পিএমওএস) সচেতনতা মাস’ উপলক্ষ্যে ‘পিএমওএস অনুধাবন: প্রারম্ভিক সনাক্তকরণ, সার্বিক যত্ন’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি), চট্টগ্রাম শাখা এ সেমিনারের আয়োজন করে।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, কিশোরীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা আমাদের সামাজিক দায়িত্ব। অনেক সময় কিশোরীদের হরমোনজনিত বিভিন্ন সমস্যাকে গুরুত্ব দেওয়া হয় না। ফলে ছোট বয়সের একটি সমস্যা পরবর্তীতে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকিতে রূপ নিতে পারে। এ বিষয়ে পরিবারকে সচেতন হওয়ার পাশাপাশি স্কুল-কলেজ পর্যায়েও স্বাস্থ্যশিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম বাড়াতে হবে।

তিনি বলেন, স্বাস্থ্যকর জীবনযাপন, পরিমিত ও পুষ্টিকর খাবার গ্রহণ, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণ কিশোরী ও তরুণীদের সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে অনিয়মিত ঋতুস্রাব, অস্বাভাবিক ওজন বৃদ্ধি, অতিরিক্ত ব্রণ বা অনাকাঙ্ক্ষিত লোমের মতো লক্ষণ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। এসব বিষয়কে লজ্জা বা সংকোচের কারণে গোপন না রেখে সময়মতো চিকিৎসার আওতায় আনতে হবে।

মেয়র আরও বলেন, নারীর স্বাস্থ্য সুরক্ষা শুধু ব্যক্তিগত বিষয় নয়; এর সঙ্গে একটি পরিবারের ভবিষ্যৎ এবং সামগ্রিক জনস্বাস্থ্যের বিষয়টি জড়িত। কিশোরী বয়স থেকেই স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতে পারলে ভবিষ্যতে বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি কমানো সম্ভব। এ ক্ষেত্রে চিকিৎসক, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

ওজিএসবি চট্টগ্রাম শাখার সভাপতি ডা. জিনাত আরা চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. আনিসুল হোসাইন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ফারহানা আক্তার এবং গাইনোকোলজি বিভাগের প্রাক্তন প্রধান অধ্যাপক ডা. শাহানারা চৌধুরী। আন্তর্জাতিক বিশেষজ্ঞ ডা. সেলিয়া নিং (সিনিয়র ডিরেক্টর, কেরি এপেমা) বক্তব্য রাখেন।

সেমিনারে চর্মরোগ, হরমোন, মানসিক স্বাস্থ্য ও ফার্টিলিটি বিশেষজ্ঞদের অংশগ্রহণে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন অধ্যাপক ডা. রোকেয়া বেগম, অধ্যাপক ডা. শামীমা সিদ্দিকা, ডার্মাটোলজিস্ট ডা. নিশীথ রঞ্জন দে এবং সাইকোলজিস্ট তোফা হাকিম।

বক্তারা বলেন, পিএমওএস কেবল ডিম্বাশয় বা গর্ভধারণকেন্দ্রিক কোনো একক সমস্যা নয়; এটি হরমোন ও বিপাকীয় ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত একটি জটিল স্বাস্থ্য সমস্যা। বিশেষ করে প্রক্রিয়াজাত খাবার গ্রহণ, শারীরিক পরিশ্রমের অভাব এবং দীর্ঘস্থায়ী মানসিক চাপের কারণে কিশোরী ও তরুণীদের মধ্যে এ ধরনের সমস্যার ঝুঁকি বাড়তে পারে। প্রাথমিক পর্যায়ে লক্ষণ শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা ও জীবনযাপনে পরিবর্তন না আনলে পরবর্তীতে টাইপ-২ ডায়াবেটিস, ফ্যাটি লিভার, হরমোনের ভারসাম্যহীনতা ও প্রজননস্বাস্থ্যজনিত জটিলতার ঝুঁকি তৈরি হতে পারে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের গাইনোকোলজি বিভাগের অধ্যাপক ডা. তাজিন সুলতানা, অধ্যাপক ডা. মাফরুহা খানম পরাগ, অধ্যাপক ডা. তাহেরা বেগম এবং একমি ল্যাবরেটরিস লিমিটেডের পরিচালক (বিক্রয় ও বিতরণ) আবু জাফর মহিউদ্দিনসহ সংশ্লিষ্টরা। দিনব্যাপী এ সেমিনারে সায়েন্টিফিক পার্টনার হিসেবে যুক্ত ছিল একমি ল্যাবরেটরিস লিমিটেড।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

কিশোরীদের স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধে বয়ঃসন্ধিকাল থেকেই সচেতনতা জরুরি:- মেয়র ডা. শাহাদাত

আপডেট সময় : 07:18:37 pm, Wednesday, 30 September 2026