
মোঃ আল আমিন মল্লিক,
বরগুনার বেতাগী উপজেলার ৭ নম্বর সরিষামুড়ি ইউনিয়নের মাজার হাট বাজারসংলগ্ন ভোরা কালিকাবাড়ি হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ে অস্থায়ী চক্ষু চিকিৎসা কেন্দ্র স্থাপন করে প্রায় ৫০০ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) আয়োজিত ফ্রি চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে প্রায় ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ক্যাম্পে চিকিৎসা শেষে ১১৫ জন ছানি রোগীকে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়েছে। এছাড়া ১০০ জন রোগীকে বিনামূল্যে চশমাএবং ২০০ জন রোগীকে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে।
নির্বাচিত ছানি রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে বিদেশি লেন্স সংযোজনসহ অপারেশনের ব্যবস্থা করবে ”গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল, রূপাতলী, বরিশাল।
এ আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন আলহাজ্ব ডাঃ মোঃ সুলতান আহমেদ।
আয়োজনটি সফল করতে বিশেষ অবদান রাখায় Al Quran Reflection Center-এর চেয়ারম্যান ও Donate For Good-এর পরিচালক জনাব নুরুন্নবী, বেতাগী উপজেলা আমীর জনাব সাইদুল সোহরাব, এবং সরিষামুড়ি ইউনিয়ন জামায়াতের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, “একজন মানুষের চোখে আলো ফিরিয়ে দেওয়া শুধু চিকিৎসা নয়; এটি তার জীবন ও ভবিষ্যৎকে নতুন আশায় আলোকিত করার একটি উদ্যোগ।
উল্লেখ্য, প্রায় তিন মাস আগে পাথরঘাটায় ”এসএস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত একটি চক্ষু চিকিৎসা ক্যাম্পে ৬৭ জন ছানি রোগীর বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়েছিল।


























