
চট্টগ্রাম প্রতিনিধি,
সিএমপি’র বাকলিয়া থানার অভিযান টিমের রাতভর সাড়াশি অভিযানে ১৬ মামলার আসামী মোঃ মুরাদ ও তার ০২ সহযোগী গ্রেফতার।
গত ২৭ সেপ্টেম্বর রাত ১০টা ৩০ মিনিটের সময় বাকলিয়া থানাধীন ওয়াপদা সৈয়দ শাহ রোডস্থ মোরশেদ টাওয়ারের সামনে পাকা রাস্তার উপর মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে, এসময় এলাকার জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, জানমালের ক্ষতি ও নাশকতা সৃষ্টিসহ রাস্তায় চলাচলরত সিএনজি অটোরিক্সার গ্লাস ভাংচুর এবং ইট পাটকেল নিক্ষেপ করে সন্ত্রাসরা।

এঘটনায় বাকলিয়া থানা পুলিশের বিশেষ টিম মঙ্গলবার রাতভর অভিযান পরিচালনা করে উক্ত ঘটনায় জড়িত এজাহার নামীয় ১নং আসামী ১৬ মামলার পলাতক আসামী এলাকায় মাদক ডিলার হিসেবে পরিচিত মুরাদ (৪৩), ও তার ০২ সহযোগী সুমন (৩৫) এবং রুহুল আমিন কে গ্রেফতার করে।
উল্লেখ্য যে আসামী মুরাদ (৪৩) এর পিসিপিআর যাচাই করে দেখা যায় যে, সে সিএমপির বিভিন্ন থানায় রুজু হওয়া ১৬ টি মামলার আসামী।


























