Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব:- ডিসি জাহিদ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:12:35 pm, Tuesday, 29 September 2026
  • 11 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো,

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিদিনের কাজ সেদিনই শেষ করার তাগিদ দিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, মানুষের প্রত্যাশা ও সময়ের মূল্য—দুটিই বেড়েছে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সরকারি সেবার ধরনও বদলাতে হবে।

জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি আজ মঙ্গলবার এসব কথা বলেন।

মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘আপনার যে কাজ, সেই কাজটা আজকেই শেষ করা আপনার পবিত্র দায়িত্ব। কারণ, ওই চেয়ারে আপনি বসেছেন মানুষের কাজ করার জন্য। আজকের কাজ শেষ না করলে আজকের মানুষের চাহিদা পূরণ হবে না।’

মানুষের হাতে সময় কমে এসেছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, একই কাজের জন্য বারবার সরকারি দপ্তরে আসার সুযোগ মানুষের নেই। সময়মতো সেবা না পেলে মানুষ এখন আগের চেয়ে দ্রুত প্রতিক্রিয়া জানায়। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই বাস্তবতা বুঝতে হবে।

তিনি বলেন, ‘মানুষের কাছে এখন সবকিছু থাকলেও একটি জিনিস নেই—সময়। একই কাজের জন্য সে বারবার সময় দেবে, সেই সুযোগ তার নেই।’

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হওয়ার প্রসঙ্গও তুলে ধরেন জেলা প্রশাসক। তিনি বলেন, দীর্ঘ কর্মজীবন শেষে কেউ নেতিবাচক পরিচয় নিয়ে বিদায় নিতে চান না। মানুষের আস্থা ধরে রাখতে হলে দায়িত্বশীলতা, দক্ষতা ও সময়মতো সেবা নিশ্চিত করতে হবে।

নিজের কাজ নিয়ে প্রতিদিন আত্মমূল্যায়নের পরামর্শ দিয়ে জাহিদুল ইসলাম বলেন, একজন কর্মকর্তা বা কর্মচারীর নিজেকে প্রশ্ন করা উচিত—তিনি দায়িত্ব পালনে শতভাগ দিয়েছেন কি না, তাঁর আরও কিছু করার ছিল কি না।

‘কোনো কাজ শেষ করতে না পারলে আপনার কি কখনো মনে হয়, এটা তো আমার কাজ ছিল, আমার করে যাওয়া উচিত ছিল? এই বোধটা আমাদের মধ্যে থাকতে হবে। তা না হলে সরকারের প্রত্যাশিত নাগরিকসেবা নিশ্চিত হবে না,’ বলেন তিনি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও স্বয়ংক্রিয় প্রযুক্তির প্রসঙ্গ টেনে জেলা প্রশাসক বলেন, বিশ্বজুড়ে কাজের ধরন দ্রুত বদলে যাচ্ছে। এ কারণে কোনো ব্যক্তি বা পেশার নিজেকে অপরিহার্য ভাবার সুযোগ নেই। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে দক্ষতা, চিন্তাভাবনা ও কর্মপদ্ধতিতে পরিবর্তন আনতে হবে।

চীন সফরের একটি অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, একটি হোটেলে রোবটের মাধ্যমে কক্ষে সেবা পেয়েছিলেন। তাঁর মতে, এ ধরনের প্রযুক্তি দেখিয়ে দিচ্ছে ভবিষ্যতে প্রচলিত অনেক কাজের ধরন বদলে যাবে।

জাহিদুল ইসলাম বলেন, ‘পৃথিবী পরিবর্তন হচ্ছে। আমরা নিজেদের কতটুকু পরিবর্তন করতে পারছি, আমাদের চিন্তা-চেতনা ও মূল্যবোধে পরিবর্তন আনতে পারছি কি না, সেটিই গুরুত্বপূর্ণ।’

প্রযুক্তি ও সুযোগ-সুবিধা বাড়লেও মানুষের মূল্যবোধের উন্নয়ন সমানভাবে জরুরি বলে মন্তব্য করেন তিনি। তাঁর মতে, আধুনিক সুযোগ-সুবিধার পাশাপাশি সমাজে লোভ, হিংসা ও মূল্যবোধের অবক্ষয়ও বেড়েছে।

দেশ ও সমাজের প্রতি ব্যক্তিগত দায়ের কথাও তুলে ধরেন জেলা প্রশাসক। তিনি বলেন, ‘এই জীবনে সমাজের জন্য আপনার অবদান কী? দেশের জন্য কী করেছেন? পরিবেশের জন্য কোনো অবদান আছে? মানুষ হিসেবে পৃথিবীর জন্য কী রেখে যাচ্ছেন—নিজেকে এসব প্রশ্ন করতে হবে।’

উন্নত রাষ্ট্র গড়তে হলে নাগরিকদের চিন্তা ও মানসিকতারও উন্নয়ন প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। ‘আমরা সবাই উন্নত রাষ্ট্র ও উন্নত সমাজব্যবস্থা চাই। কিন্তু আমার চিন্তাভাবনা ও মানসিকতা উন্নত কি না, সেটাও দেখতে হবে,’ বলেন জাহিদুল ইসলাম।

সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচিগুলো নির্ধারিত সময়ে স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে বাস্তবায়নের নির্দেশ দেন জেলা প্রশাসক। খাল খনন, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তার চাপ বা ব্যবস্থা নেওয়ার আশঙ্কায় নয়, দায়িত্ববোধ থেকেই এসব কাজ করতে হবে।

তিনি বলেন, ‘সরকার আমাদের বেতন দেয় সরকার ও জনগণকে সেবা দেওয়ার জন্য। সরকারের গুরুত্বপূর্ণ কাজগুলো শতভাগ স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে নির্ধারিত সময়ে শেষ করতে হবে।’

সরকারি বরাদ্দের অর্থ যাতে অপচয় না হয়, সে বিষয়েও সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

কর্মকর্তা-কর্মচারীদের শারীরিক সুস্থতার ওপরও গুরুত্ব দেন জেলা প্রশাসক। তিনি বলেন, নিজে সুস্থ না থাকলে সুস্থ চিন্তা করা এবং রাষ্ট্র ও সমাজের জন্য যথাযথভাবে কাজ করা কঠিন।

জাহিদুল ইসলাম বলেন, জেলা প্রশাসন এখনো মানুষের আস্থার একটি জায়গা। সময়মতো সেবা, দায়িত্বশীলতা, দক্ষতা ও স্বচ্ছতার মাধ্যমে সেই আস্থা আরও বাড়াতে হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

আজকের কাজ আজই শেষ করা পবিত্র দায়িত্ব:- ডিসি জাহিদ

আপডেট সময় : 08:12:35 pm, Tuesday, 29 September 2026