Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

১০০ মুসল্লিকে ওমরাহ করানোর সুযোগ করে দেয়ার ঘোষণা মাহমুদ হোসেন টিটুর, প্রথম ধাপে গেলেন পাঁচজন

  • Reporter Name
  • আপডেট সময় : 01:48:58 pm, Tuesday, 29 September 2026
  • 13 বার পড়া হয়েছে

মাকসুদুল হোসেন তুষার,

আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় ১০০ জন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী মুসল্লিকে পবিত্র ওমরাহ পালন ও মক্কা-মদিনা জিয়ারতের সুযোগ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল মা জাহানারা ইসলামিয়া মহিলা একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মাহমুদ হোসেন টিটু। এ উদ্যোগের ধারাবাহিকতায় প্রথম ধাপে তিনজন ইমাম একজন মুয়াজ্জিন ও একজন মুসল্লী ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের পবিত্র মক্কার পথে যাত্রা করেছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) মাহমুদ হোসেন টিটুর পল্টন কার্যালয় থেকে তাঁরা ওমরাহ পালনের উদ্দেশ্যে রওনা হন। এ সময় প্রত্যেককে নগদ ৩৫০ সৌদি রিয়াল ও হাদিয়া প্রদান করা হয়।
ওমরাহযাত্রীদের মধ্যে রয়েছেন আল মদিনা জামে মসজিদের খতিব মুফতি আজিজুল ইসলাম, শিবলী, চৌধুরীবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মো. ইমাম উদ্দিন, আল মদিনা জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা মো. অলিউল্লাহ এবং গোলাকান্দাইল এলাকার মুসল্লি মো. সেকান্দার শেখসহ পাঁচজন।
মাহমুদ হোসেন টিটু জানান, তিনি আল্লাহর দরবারে নিয়ত করেছিলেন, ১০০ জন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী মুসল্লিকে ওমরাহ পালন এবং পবিত্র মক্কা ও মদিনা জিয়ারতের সুযোগ করে দেবেন। সেই নিয়ত বাস্তবায়নে পর্যায়ক্রমে মুসল্লিদের ওমরাহ পালনের ব্যবস্থা করছেন তিনি।
তিনি আরও জানান, ইনশাআল্লাহ, পরবর্তী ধাপে আরও ২০ জনকে একসঙ্গে ওমরাহ পালনের জন্য পাঠানো হবে। এভাবে পর্যায়ক্রমে ১০০ জন মুসল্লিকে পবিত্র ওমরাহ পালনের সুযোগ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।
নিজ উদ্যোগে মুসল্লিদের পবিত্র ওমরাহ পালনের ব্যবস্থা করে দেওয়ায় ধর্মপ্রাণ মানুষের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে ধর্মীয় মূল্যবোধ চর্চার পাশাপাশি মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

১০০ মুসল্লিকে ওমরাহ করানোর সুযোগ করে দেয়ার ঘোষণা মাহমুদ হোসেন টিটুর, প্রথম ধাপে গেলেন পাঁচজন

আপডেট সময় : 01:48:58 pm, Tuesday, 29 September 2026