Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

পাইকগাছায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

  • Reporter Name
  • আপডেট সময় : 05:37:31 pm, Monday, 28 September 2026
  • 13 বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন, পাইকগাছা (খুলনা),

“একসাথে আরও শক্তিশালী জলাতঙ্কমুক্ত বিশ্ব গড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভার আয়োজন করা হয়। সভায় জলাতঙ্কের ভয়াবহতা, সংক্রমণের কারণ, প্রতিরোধের উপায় এবং প্রাণীর কামড় বা আঁচড়ের পর দ্রুত চিকিৎসা গ্রহণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ। সভাপতির বক্তব্যে তিনি বলেন, জলাতঙ্ক প্রাণঘাতী রোগ হলেও সচেতনতা ও সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। কুকুর, বিড়াল বা অন্য কোনো প্রাণী কামড়ালে ক্ষতস্থান অবহেলা না করে দ্রুত সাবান ও প্রবাহমান পানি দিয়ে ভালোভাবে ধুয়ে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রয়োজন অনুযায়ী জলাতঙ্কের টিকা ও অন্যান্য প্রতিরোধমূলক চিকিৎসা গ্রহণ করতে হবে।

সভায় বক্তব্য দেন জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডা. সুজন কুমার সরকার, মেডিকেল অফিসার ডা. সঞ্জয় কুমার মণ্ডল এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিলা আফরোজ।

বক্তারা বলেন, জলাতঙ্ক প্রতিরোধে আক্রান্ত ব্যক্তির চিকিৎসার পাশাপাশি প্রাণীর টিকাদান, বেওয়ারিশ কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। বিশেষ করে শিশুদের অপরিচিত বা আক্রমণাত্মক প্রাণীর কাছ থেকে দূরে রাখার পরামর্শ দেন তারা।

আলোচনায় জানানো হয়, কুকুর, বিড়াল, শিয়াল, বেজি, বানর ও বাদুড়ের কামড় বা আঁচড়ের ক্ষেত্রে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে জলাতঙ্কের টিকা গ্রহণের বিষয়ে ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে ইঁদুর, খরগোশ, কাঠবিড়ালি, গুইসাপ ও মানুষের কামড়ের ক্ষেত্রে সাধারণত জলাতঙ্কের টিকার প্রয়োজন হয় না বলে সভায় জানানো হয়।

বক্তারা আরও জানান, গর্ভাবস্থা, শিশুকে বুকের দুধ খাওয়ানো, শিশুর কম বয়স, বার্ধক্য বা অন্য কোনো অসুস্থতার কারণে জলাতঙ্কের টিকা গ্রহণ বন্ধ রাখা উচিত নয়। তবে প্রতিটি ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডা. ইমরান হোসেন, ডা. অর্ণব ঘোষ, ডা. প্রান্ত সরকার, ডা. আবু জাফর, ডা. তানভীর আহম্মেদ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমার মণ্ডল, সিনিয়র নার্স খাদিজা খাতুন, ইতি রানী বিশ্বাস, শারমিন সুলতানা, ক্যাশিয়ার দেব্রত সরকার, পরিসংখ্যানবিদ জাহাঙ্গীর আলমসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা।

সভায় জলাতঙ্ক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, প্রাণীর কামড় বা আঁচড়ের পর দ্রুত চিকিৎসা গ্রহণ এবং সম্মিলিত প্রচেষ্টায় জলাতঙ্কমুক্ত সমাজ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

পাইকগাছায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

আপডেট সময় : 05:37:31 pm, Monday, 28 September 2026