
বিনোদন ডেস্ক,
মাত্র ১৫ বছর বয়সেই নিজের উপার্জনের টাকায় মুম্বাইয়ে কয়েক কোটি রুপির বাড়ি কিনে আলোচনায় এসেছিলেন ভারতীয় অভিনেত্রী রুহানিকা ধবন।
২০১২ সালে ‘মিসেস কৌশিক কী পাঁচ বহুয়ে’ ধারাবাহিকের মাধ্যমে শিশুশিল্পী হিসেবে অভিনয়ে অভিষেক হয় তার। তবে ‘ইয়ে হ্যায় মহব্বতে’ ধারাবাহিকে রুহি ভল্লার চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান রুহানিকা।
পর্দায় দিব্যাংকা ত্রিপাঠীর সঙ্গে তার সম্পর্কের চরিত্রটি দর্শকদের কাছে জনপ্রিয় হয়। টেলিভিশনের পাশাপাশি ‘জয় হো’ ও ‘ঘায়ল ওয়ান্স এগেন’ সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। জনপ্রিয় কমেডি শো ‘কমেডি নাইটস উইথ কপিল’-এও দেখা গেছে তাকে।
তবে অভিনয়ের পাশাপাশি পড়াশোনাকেও গুরুত্ব দিয়েছেন রুহানিকা। প্রায় তিন বছর অভিনয় থেকে বিরতি নিয়ে পড়াশোনায় মন দেন। ২০২৫ সালে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ৯১ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হন তিনি। বর্তমানে কলেজে পড়াশোনার পাশাপাশি বিজ্ঞাপন ও বাছাই করা কিছু কাজে দেখা যাচ্ছে এই অভিনেত্রীকে।


























