Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

‘আমার দেশ’-এ প্রকাশিত সংবাদকে মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি করে আজিজুল হক আজিজের প্রতিবাদ

  • Reporter Name
  • আপডেট সময় : 11:02:33 am, Sunday, 27 September 2026
  • 26 বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ সকাল ৯টা ২১ মিনিটে ‘আমার দেশ’ পোর্টালে “যাত্রাবাড়ীতে ব্যাপক চাঁদাবাজি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের একটি অংশের প্রতিবাদ জানিয়েছেন আজিজুল হক আজিজ।

আজিজুল হক আজিজ একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে এলাকায় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

এক প্রতিবাদপত্রে আজিজুল হক আজিজ দাবি করেন, সাইনবোর্ড এলাকায় ফুটপাতের দোকান থেকে তিনি চাঁদা আদায় করেন—প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য দেওয়া হয়েছে, যা মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

প্রতিবাদপত্রে তিনি বলেন, সাইনবোর্ড এলাকায় অবৈধ দোকানপাট ও ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় একটি উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ বিষয়ে তিনি প্রশাসক মহোদয়ের কাছে আবেদন করেন এবং আবেদনের সঙ্গে এলাকাবাসীর স্বাক্ষরও সংযুক্ত করা হয়। পরবর্তীতে পরিচালিত ওই অভিযানে তিনি উপস্থিত থেকে অবৈধ দখল ও দোকানপাট উচ্ছেদ কার্যক্রমে সংশ্লিষ্টদের সহযোগিতা করেন।

আজিজুল হক আজিজ আরও দাবি করেন, ওই প্রতিবেদনে তার ভূমিকা ও অবস্থান ভিন্নভাবে উপস্থাপন করে তাকে ফুটপাত থেকে চাঁদা আদায়ের সঙ্গে জড়ানো হয়েছে। এতে তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি স্পষ্ট করে বলেন, সাইনবোর্ড এলাকায় ফুটপাত থেকে চাঁদা আদায়ের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। এ কারণে প্রকাশিত প্রতিবেদনের সংশ্লিষ্ট অংশের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন তিনি।

প্রতিবাদপত্রে আজিজুল হক আজিজ আরও বলেন, কোনো ব্যক্তিকে নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য গ্রহণ এবং তথ্য যথাযথভাবে যাচাই করা গুরুত্বপূর্ণ। তিনি প্রকাশিত প্রতিবেদনের বিষয়টি পুনরায় যাচাই করে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য সংশোধন বা প্রত্যাহার এবং একই গুরুত্ব ও দৃশ্যমানতায় প্রতিবাদ বা সংশোধনী প্রকাশের অনুরোধ জানিয়েছেন।

অন্যথায়, সামাজিক মর্যাদা ও ভাবমূর্তি রক্ষার্থে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করেছেন বলেও প্রতিবাদপত্রে উল্লেখ করেন তিনি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

‘আমার দেশ’-এ প্রকাশিত সংবাদকে মিথ্যা ও বিভ্রান্তিকর দাবি করে আজিজুল হক আজিজের প্রতিবাদ

আপডেট সময় : 11:02:33 am, Sunday, 27 September 2026