
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জের ফতুল্লায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বক্তাবলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ধর্মগঞ্জ গুদারাঘাট পার হয়ে সিপাইপাড়া এলাকায় বক্তাবলী ইউনিয়ন বিএনপি, ইটভাটা মালিক সমিতি এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ।
কর্মসূচিতে বক্তাবলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ আনুমানিক ৯০০ থেকে ১ হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন। পরে তারা বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
বক্তারা আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।


























