Dhaka , Friday, 2 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি সীতাকুণ্ডে শিপ ইয়ার্ড পরিদর্শনে আরিফুল হক চৌধুরী, জাহাজ ভাঙা শিল্পে সরকারি সহায়তার আশ্বাস মন্ত্রীর নোয়াখালীতে খাবার অপচয় রোধে মতবিনিময় সভা শ্রমিকদের আবাসন, সন্তানদের শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়নে চট্টগ্রাম থেকেই কাজ শুরু হবে: আরিফুল হক চৌধুরী মাদকে জিরো টলারেন্স ও অপরাধমুক্ত নানিয়ারচর গড়তে প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অঙ্গীকার রাজনগরের ব্যবসায়ীকে ২০০ কোটি টাকার কয়েনের প্রলোভন, বক্স খুলে মিলল সাপ! শিক্ষাই বদলে দিতে পারে জীবনের গতিপথ: ফাহমিদা হক এমপি ক্রয়কৃত জমি বিক্রি ও চাষাবাদে বাধার অভিযোগ, মধুপুরে সংবাদ সম্মেলন পাইকগাছায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪; দুই মাদক কারবারির কারাদণ্ড পাইকগাছায় পুশবিরোধী অভিযানে জরিমানা; দেড় লাখ রেণু অবমুক্ত দীঘিনালায় দুর্গম পাহাড়ি এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ শেষে ৪২ শিক্ষার্থীকে সনদ রামুর কচ্ছপিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দুর্নীতির দায়ে অভিযুক্ত পিডি গফুর’কে অব্যাহতি দিলো শিক্ষা মন্ত্রণালয় পানির নিচে একসঙ্গে ১১৬ ড্রোন চালিয়ে বিশ্ব রেকর্ড চীনের মেসি এবার সত্যিই ‘ডক্টর’, মিলছে সম্মানসূচক ডক্টরেট পুঁজিবাজারকে ইনস্টিটিউশনাল ও পেপারলেস করার আহ্বান অর্থমন্ত্রীর যেভাবে ছাত্র রাজনীতি থেকে এমপি হন মিষ্টি এফবিএমএসএর নতুন নির্বাহী কমিটি গঠন সভাপতি ডা. রশিদ আহমেদ, সাধারণ সম্পাদক ডা. গোলাম সারোয়ার স্পিকারের সঙ্গে সাক্ষাৎ শেষে পদত্যাগের প্রশ্নে যা বললেন এমপি মিষ্টি মির্জাপুরে দুর্গা মন্দিরে ৭ প্রতিমা ভাঙচুরের অভিযোগ পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন রাসেল আহমেদ সাগর মৌলভীবাজার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি নির্বাচিত। ব্রাক ইউনিভার্সিটি গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডির “রকি অ্যাওয়ার্ড”- মাঠপর্যায়ের কর্মদক্ষতার স্বীকৃতি পদক পেলেন রামুর সাঈদ হোসাইন আকাশ রাউজানে পুলিশের দুঃসাহসিক অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদ্‌যাপন নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৮ রামুতে সাড়ে তিন মাসে হামের উপসর্গে ২১০ রোগী চিকিৎসা নিয়েছেন পূর্বধলায় পশুর হাট ইজারা নিয়ে সংঘর্ষ: জামায়াতের ২৫ নেতা-কর্মী কারাগারে মধুপুর প্রেসক্লাবের দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের উদ্বোধন স্কুল নাকি মাদ্রাসা—ডেমরায় ভিন্নধারার শিক্ষাপ্রতিষ্ঠান আবু বকর সিদ্দিক (রা.) ইনস্টিটিউট

আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে নবীন আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান: ব্যারিস্টার মীর হেলাল

  • Reporter Name
  • আপডেট সময় : 05:57:49 pm, Saturday, 26 September 2026
  • 19 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায়বিচার ও আইনি অধিকার নিশ্চিত করতে নবীন আইনজীবীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।

তিনি বলেন, আইন পেশা শুধু জীবিকা নির্বাহের মাধ্যম নয়; এটি মানুষের অধিকার রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সঙ্গে সম্পৃক্ত একটি সম্মানজনক পেশা। তাই পেশাগত মর্যাদা অক্ষুণ্ন রাখার পাশাপাশি আইনজীবীদের নীতি-নৈতিকতার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আইনজীবী অডিটোরিয়ামে আয়োজিত নবীন আইনজীবীদের সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সমাজের অসহায়, নিপীড়িত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আইনজীবীদের অন্যতম দায়িত্ব। নবীনদের নিজেদের জ্ঞান ও দক্ষতা নিয়মিতভাবে উন্নত করতে হবে এবং পরিবর্তিত সময়ের সঙ্গে তাল মিলিয়ে পেশাগত সক্ষমতা বাড়াতে হবে। এর মাধ্যমে দেশের বিচারব্যবস্থার উন্নয়ন ও আইনের শাসন প্রতিষ্ঠায় তারা কার্যকর অবদান রাখতে পারবেন।

তিনি আরও বলেন, আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনের জন্য উপযুক্ত ও সুশৃঙ্খল পরিবেশ প্রয়োজন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নবীন আইনজীবীদের চেম্বার সংকটের যে বিষয়টি অনুষ্ঠানে তুলে ধরেছেন, সেটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এ সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান এবং বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির সদস্য ও সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির পাঠাগার সম্পাদক তৌহিদ হোছাইন সিকদার।

সনদ বিতরণ অনুষ্ঠানে দীর্ঘ শিক্ষা ও প্রশিক্ষণ শেষে আইন পেশায় আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়া নবীন আইনজীবীদের হাতে পেশাগত সনদ তুলে দেওয়া হয়। এ সময় নবীন আইনজীবীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা সেন্টারে হামলার ঘটনায় নাম আসতেই পদত্যাগ করলেন এমপি মিষ্টি

আইনের শাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে নবীন আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান: ব্যারিস্টার মীর হেলাল

আপডেট সময় : 05:57:49 pm, Saturday, 26 September 2026