
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জে জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাড়ানো বাসভাড়া বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণসংহতি আন্দোলন, নারায়ণগঞ্জ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, জ্বালানি তেলের বর্ধিত মূল্য কমিয়ে জনজীবনের ব্যয় কমাতে হবে। একই সঙ্গে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে অযৌক্তিকভাবে বাড়ানো বাসভাড়া প্রত্যাহার এবং শিক্ষার্থীদের জন্য হাফপাস চালুর দাবি জানান তারা।
সমাবেশ শেষে দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়ে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।


























