
আব্বাস উদ্দিন,
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এসএসসি পরীক্ষা-২০২৬ এ সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ প্রাপ্ত ১০জন শিক্ষার্থী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ মোট ১১জনকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য বিদ্যলয় থেকে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরও বিদ্যালয়ভিত্তিক আনুষ্ঠানিকতার মাধ্যমে সংবর্ধনা দেওয়া হবে। স্বেচ্ছাসেবী, সামাজিক ও মানবিক সংগঠন “পজিটিভ সরাইল” এর উদ্যোগে বুধবার(১৬ সেপ্টেম্বর) বিকালে সরাইল অন্নদা স্কুলের হলরুমে উক্ত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পজিটিভ সরাইল সংগঠনের উপদেষ্টা ও কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মানিক এর সভাপতিত্বে ও সংগঠনের প্রধান সমন্বয়ক সাংবাদিক জহিরুল ইসলাম রিপন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল।
পজিটিভ সরাইল সংগঠনের ধর্ম উপদেষ্টা ক্বারী জামাল হোসেনের কোরআন তেলাওয়াত ও সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিম মাস্টার এর স্বাগত বক্তব্যে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন বদু, সরাইল অন্নদা সরকার এই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেব ব্রত দাস, ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ, সরাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আইয়ুব খান, সাংবাদিক ও প্রভাষক মাহবুব খান বাবুল, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, সরাইল উওজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হাদিস মিয়া, পজিটিভ সরাইলের উপদেষ্টা সদীব দত্ত তনু, সরাইল মহিলা কলেজের প্রতিষ্ঠাতা সদস্য রুহুল আমিন রোবেল, দৈনিক পরগনার সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ইউসুফ, ও লেখক ইসমুনাথ প্রমুখ।
এ সময় সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. জাকির হোসেন সরকার, সরাইল উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি পারভেজ আলম ও সাংবাদিক জুলকার নাঈনসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ প্রাপ্ত ১০জন কৃতি শিক্ষার্থী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেব ব্রত দাসকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

























