
চট্টগ্রাম ব্যুরো,
চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগ, ঠিকাদার কল্যাণ সমিতির নেতৃবৃন্দের নামে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সমিতির নেতৃবৃন্দরা।
১৬ সেপ্টেম্বর বুধবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে লিখিত বক্তব্য পাঠ করার মধ্য দিয়ে সমিতির সভাপতি আফিল উদ্দিন আহমদ অভিযোগ করেন, তিনি ও সমিতির সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস বাবলু, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং যুগা-সম্পাদক কামাল হোসেন চৌধুরীসহ ঠিকাদার সমিতির নেতৃবৃন্দেরা সারাজীবন ছাত্রদল এবং বিএনপির রাজনীতি করার পরও ৫ আগষ্টের আগে যারা দলের মিছিল,মিটিং ও প্রতিবাদ সমাবেশ করতে ভয় পেতো, পরিবেশ, মানবাধিকার নেতার সাইনবোর্ডে চলতো।সেইসব চিহ্নিত নামধারী চাঁদাবাজ ধান্দাবাজরা ঠিকাদার সমিতির পদধারী নেতাদের ফ্যাসিবাদের দোসর সাজিয়ে সন্ত্রাস দমন আইনে যে মামলা দায়ের করেছে তা দলের জন্য অশনি সংকেত। এসময় সংবাদ সম্মেলনে ঠিকাদার সমিতির নেতৃবৃন্দের নামে যে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানান তারা। সে-ই সাথে মামলাকারীদের বিরুদ্ধে সঠিক তদন্তের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, আমিনুল ইসলাম, ঠিকাদার জহির আহমদ, মোঃ মহসিন, ইলিয়াছ আলী, মোঃ ইব্রাহিম,ইয়াস উদ্দিন প্রমুখ।

























