Dhaka , Monday, 2 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি; ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান? চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩ পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় পুলিশের তৎপরতায় খোয়া যাওয়া ৬ লাখ টাকা উদ্ধার শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা যোগদানের পরই মধুপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশংসিত ওসি ফজলুল হক মাটির স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জৈব সারে ভর্তুকির আহ্বান ‎মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ পোশাকশিল্পে অস্থিরতার পেছনে ষড়যন্ত্রের আশঙ্কা শফিকুর রহমানের পাইকগাছায় দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প; চিকিৎসাসেবা পেলেন শত শত রোগী পবিত্র ধর্মগ্রন্থেই সম্প্রীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া রয়েছে – জহির উদ্দিন স্বপন এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ডিবির অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ একজন গ্রেপ্তার টেকনাফে এসআরবি-১৫ ও বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪ আবুধাবি থেকে আনা স্বর্ণের ‘ডিম’ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় ফেরত নেওয়ার চেষ্টা! কাস্টমস গোয়েন্দার জালে ৪ কোটি ৯১ লাখ টাকার ৬টি স্বর্ণের ডিম! ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি বরদাশত করা হবে না জিরো টলারেন্স নীতি ঘোষণা ভূমি প্রতিমন্ত্রীর সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর জাতীয় যুব দিবসে ঠাকুরগাঁওয়ে শ্রেষ্ঠ যুব সম্মাননা পেলেন অক্সিজেন এর প্রতিষ্ঠাতা ইমন কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে শ্রমিক বিক্ষোভ, ভাংচুর-আগ্নসংযোগ কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের প্রায় ৭ ঘন্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ‎গাইবান্ধার সাঘাটায় ভূমি কর্মকর্তার অপসারণে বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় সরকারি জমি দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ দীঘিনালায় অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের মহড়া

চন্দনাইশ থানায় সাফল্যের স্বীকৃতি, বিশেষ পুরস্কার পেলেন ওসি দিদারুল

  • Reporter Name
  • আপডেট সময় : 07:31:05 pm, Tuesday, 15 September 2026
  • 29 বার পড়া হয়েছে

মোঃ এন রহমান নয়ন, চন্দনাইশ প্রতিনিধি,

আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদার।
মঙ্গলবার (১৫ই সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম তাঁর হাতে সম্মাননা স্মারক ও নগদ পুরস্কার তুলে দেন।

পুলিশ সূত্রে জানা যায়, চন্দনাইশ থানায় যোগদানের পর ওসি এস.এম. দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে একাধিক চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার, গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার, একাধিক হত্যা মামলার আসামি গ্রেপ্তার এবং ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পুলিশ। এছাড়া মাদকদ্রব্য উদ্ধার, মাদক মামলার আসামি গ্রেপ্তার ও চোরাই সিএনজি উদ্ধারসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁর নেতৃত্বে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ওসি এস.এম. দিদারুল ইসলাম সিকদার বলেন, “এই অর্জন আমার একার নয়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঠিক দিকনির্দেশনা এবং থানার প্রতিটি অফিসার-ফোর্সের আন্তরিক পরিশ্রমের ফলেই এটি সম্ভব হয়েছে। এ পুরস্কার আমাকে জনগণের সেবায় আরও দায়িত্বশীল ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।”

উল্লেখ্য, গত ৫ই মে চট্টগ্রাম জেলা ডিএসবি শাখায় পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) ওসি ওয়াচ অফিসার হিসেবে দায়িত্ব পালন শেষে চন্দনাইশ থানায় যোগদান করেন এস.এম. দিদারুল ইসলাম সিকদার। যোগদানের পরপরই মে মাসে তিনি চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন। এবার সেপ্টেম্বর মাসে বিশেষ পুরস্কারে ভূষিত হওয়ায় তাঁর এই অর্জন চন্দনাইশ থানা পুলিশের সাফল্যের ধারাবাহিকতায় নতুন মাত্রা যোগ করেছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি; ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা

চন্দনাইশ থানায় সাফল্যের স্বীকৃতি, বিশেষ পুরস্কার পেলেন ওসি দিদারুল

আপডেট সময় : 07:31:05 pm, Tuesday, 15 September 2026