Dhaka , Tuesday, 15 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা চন্দনাইশ থানায় সাফল্যের স্বীকৃতি, বিশেষ পুরস্কার পেলেন ওসি দিদারুল রূপগঞ্জে কৃষকদলের খসড়া কমিটি ঘোষণার প্রতিবাদ জেলা কৃষক দলের সংবাদ সম্মেলন সিডিএর ভবিষ্যৎ প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ মাতারবাড়ী বন্দরকেন্দ্রিক যোগাযোগ ও টেকসই নগর উন্নয়নেও অংশীদারত্বের সম্ভাবনা স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ পদ্মার দুর্গম চরাঞ্চলে পানিবন্দী মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে এমপি সাঈদ আসলাম পাইকগাছায় মাপে চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা ‘ঝাড়ুদারের চাকরি পাওয়ারও যোগ্যতা নেই তোমার’— রাখি সাওয়ান্তকে কঙ্গনা দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন? বিদেশি শিক্ষার্থীদের ওপর ট্রাম্পের কঠোর নীতি আটকে দিলেন আদালত রাউজান থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ০১ টি দেশীয় তৈরি এলজি শুটার গান ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় স্বর্ণ, বাড়বে দাম? ‘জন্ম বাংলাদেশে, তবুও তাদের মন কেন পাকিস্তান পাকিস্তান করে?’ হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী “দলমত নির্বিশেষে আমরা জনগণের সেবক- মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা” এমপি শহিদুল ইসলাম বাবুল। ইবিতে অবৈধ শিক্ষার্থী অপসারণ ও সিট বরাদ্দে শিবিরের ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু গাজীপুরের সিনিয়র আইনজীবী আতাউর রহমান আকাশ আর নেই ভোলাগঞ্জ সাদাপাথরে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ মধুপুরে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগরে বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি, আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী বেতাগীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, ১৫ শিক্ষার্থী আহত মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়: যুবকদের খেলার মাঠে ফেরাতে ডেপুটি স্পিকারের উদ্যোগ মধুপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পদ্মার দুর্গম চরাঞ্চলে পানিবন্দী মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে এমপি সাঈদ আসলাম

  • Reporter Name
  • আপডেট সময় : 07:26:11 pm, Tuesday, 15 September 2026
  • 3 বার পড়া হয়েছে

মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি,

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলের পানিবন্দী অসহায় ও দুস্থ মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে হাজির শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম। তাঁর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শতাধিক পানিবন্দী পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের পদ্মা নদীর দুর্গম কয়েকটি চর ও নদীভাঙনকবলিত এলাকায় পানিবন্দী অসহায় ও দুস্থ পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরানের সভাপতিত্বে খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম।

দুর্গম চরাঞ্চলে গিয়ে তিনি পানিবন্দী মানুষের খোঁজখবর নেন এবং তাদের হাতে নিজেই খাদ্য সহায়তা তুলে দেন। পদ্মার ভাঙন ও পানিবৃদ্ধিতে দুর্ভোগে থাকা মানুষের পাশে সরাসরি দাঁড়িয়ে তাদের কষ্ট লাঘবে সহায়তার হাত বাড়িয়ে দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইস্রাফিল, জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ, যুবদল কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মাইনুল ইসলাম ফরাজি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলম টিটু আকন, পালেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফরাজি, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ দবির বেপারীসহ উপজেলা বিএনপি, যুবদল ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পদ্মা নদীর দুর্গম চরাঞ্চলে বসবাসকারী এসব মানুষ নদীভাঙন, পানিবৃদ্ধি ও যোগাযোগ সংকটের কারণে নানা দুর্ভোগের মধ্যে রয়েছেন। এমন পরিস্থিতিতে তাদের কাছে খাদ্য সহায়তা নিয়ে সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম পৌঁছে যাওয়ায় স্থানীয় অসহায় পরিবারগুলোর মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা

পদ্মার দুর্গম চরাঞ্চলে পানিবন্দী মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে এমপি সাঈদ আসলাম

আপডেট সময় : 07:26:11 pm, Tuesday, 15 September 2026