
চট্টগ্রাম প্রতিনিধি,
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন ০৭ নং রাউজান ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডস্থ দক্ষিণ রাউজান সাকিনের জুরুরকুল বাজারের জনৈক কালু মিয়ার খড়ের গাদার পাশে পরিত্যক্ত অস্ত্র পড়ে আছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ইং তারিখ আনুমানিক রাত ১০ টা ১৫ মিনিটের সময় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে উপস্থিত হয়ে পরিত্যক্ত অবস্থায় ০১টি দেশীয় তৈরি এলজি শুটার গান ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার পূর্বক জব্দ করে।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার রাউজান থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


























