
রাশেদ আহমেদ, মৌলভীবাজার,
মৌলভীবাজারের রাজনগর উপজেলা বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটি গঠন উপলক্ষে উপজেলা বিএনপির নেতা-কর্মীরা আনন্দ র্যালি, মিষ্টি বিতরণ ও বিভিন্ন কর্মসূচি পালন করেছেন।
নবগঠিত কমিটির সভাপতি নুরুল ইসলাম সেলুনের নেতৃত্বে রোববার (১৪ সেপ্টেম্বর) রাজনগর উপজেলার কলেজ পয়েন্ট এলাকায় আনন্দ র্যালি বের করা হয়। র্যালিতে উপজেলা বিএনপির নবগঠিত কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় সিলেট–মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের পাশে নেতা-কর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
র্যালি শেষে নেতা-কর্মীরা সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির প্রয়াত নেতা এম সাইফুর রহমানের কবর জিয়ারত করেন। পরে মৌলভীবাজার-৩ (সদর–রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন নবগঠিত উপজেলা বিএনপির নেতারা। এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এর আগে নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা সভাপতি নুরুল ইসলাম সেলুন ও সাধারণ সম্পাদক মো. আব্বাস আলীকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
কমিটি গঠন ও আনন্দ র্যালি উপলক্ষে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির নেতারা বলেন, ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে রাজনগরে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি দলের আন্দোলন-সংগ্রামকে আরও বেগবান করতে নতুন কমিটি ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।
নবগঠিত কমিটির নেতারা বলেন, দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ রেখে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা এবং তৃণমূলের নেতা-কর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই তাঁদের অন্যতম লক্ষ্য।


























