
মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি,
মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান বলেছেন, অত্র অঞ্চলে নারী শিক্ষার প্রসারে শ্রীপুর আলহাজ্ব আলতাফ মহিলা কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন সাধনে সব ধরনের সহযোগিতা করা হবে।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে শ্রীপুর আলহাজ্ব আলতাফ মহিলা কলেজ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজ পরিচালনা পর্ষদের নবগঠিত এডহক কমিটির সভাপতি, শিক্ষক ও কর্মচারীদের সাথে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় এমপি মনোয়ার হোসেন খান কলেজের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে সরকার ও ব্যক্তিগত পক্ষ থেকে সর্বাত্মক পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে তিনি নবগঠিত এডহক কমিটিকে অভিনন্দন জানান এবং শিক্ষকদের নিষ্ঠার সাথে শিক্ষাদান কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
উক্ত মতবিনিময় সভায় কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দসহ কলেজের সকল শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন।


























