
মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি,
মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার দুপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র্যালি অনুষ্ঠিত হয়েছে। মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এর আগে সকালে আগামী তিন মাস জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক খান হাসান ইমাম সুজা ও আলমগীর হোসেন, সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম জোয়ারদার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, সাবেক সহ-সভাপতি এ্যাড. আবদুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান, মোল্লা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফান, ছাত্রদলের আহবায়ক মুন্সি ইয়াসিন আলী সোহেলসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে শ্রীপুর উপজেলা প্রশাসন শুরু করেছে বিশেষ সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান।


























