Dhaka , Monday, 2 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি; ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান? চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩ পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় পুলিশের তৎপরতায় খোয়া যাওয়া ৬ লাখ টাকা উদ্ধার শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা যোগদানের পরই মধুপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশংসিত ওসি ফজলুল হক মাটির স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জৈব সারে ভর্তুকির আহ্বান ‎মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ পোশাকশিল্পে অস্থিরতার পেছনে ষড়যন্ত্রের আশঙ্কা শফিকুর রহমানের পাইকগাছায় দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প; চিকিৎসাসেবা পেলেন শত শত রোগী পবিত্র ধর্মগ্রন্থেই সম্প্রীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া রয়েছে – জহির উদ্দিন স্বপন এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ডিবির অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ একজন গ্রেপ্তার টেকনাফে এসআরবি-১৫ ও বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪ আবুধাবি থেকে আনা স্বর্ণের ‘ডিম’ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় ফেরত নেওয়ার চেষ্টা! কাস্টমস গোয়েন্দার জালে ৪ কোটি ৯১ লাখ টাকার ৬টি স্বর্ণের ডিম! ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি বরদাশত করা হবে না জিরো টলারেন্স নীতি ঘোষণা ভূমি প্রতিমন্ত্রীর সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর জাতীয় যুব দিবসে ঠাকুরগাঁওয়ে শ্রেষ্ঠ যুব সম্মাননা পেলেন অক্সিজেন এর প্রতিষ্ঠাতা ইমন কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে শ্রমিক বিক্ষোভ, ভাংচুর-আগ্নসংযোগ কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের প্রায় ৭ ঘন্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ‎গাইবান্ধার সাঘাটায় ভূমি কর্মকর্তার অপসারণে বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় সরকারি জমি দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ দীঘিনালায় অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের মহড়া

পাইকগাছায় বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক হস্তান্তর

  • Reporter Name
  • আপডেট সময় : 08:13:28 pm, Monday, 14 September 2026
  • 35 বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন, খুলনা জেলা প্রতিনিধি,

খুলনার পাইকগাছায় পরিবারভিত্তিক পর্যায়ে নির্মিত ৫ হাজার লিটার ধারণক্ষমতাসম্পন্ন ১৪টি বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার চাঁদখালী ইউনিয়নের কালুয়া এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়াটারএইড ও নবলোকের সহায়তায় নির্মিত এসব বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হয়।

হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। এ সময় তিনি উপকারভোগীদের নিয়ে আয়োজিত বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থার সঠিক ব্যবহার, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন।

কর্মশালায় বৃষ্টির পানি সংরক্ষণের প্রয়োজনীয়তা, ট্যাংকের সঠিক ব্যবহার, পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ এবং সংরক্ষিত পানি নিরাপদে ব্যবহারের বিভিন্ন দিক সম্পর্কে উপকারভোগীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে চাঁদখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুল্লাহ সরদার, নবলোকের প্রকল্প ব্যবস্থাপক ওমর ফারুক জুয়েলসহ সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তা, কর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

উপকারভোগীরা জানান, উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট দীর্ঘদিনের। এ অবস্থায় বৃষ্টির পানি সংরক্ষণ করে দৈনন্দিন কাজে ব্যবহারের সুযোগ তৈরি হওয়ায় এসব ট্যাংক তাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি বৃষ্টির পানি সংরক্ষণের মাধ্যমে সুপেয় পানির সংকট মোকাবিলায় এ উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি; ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা

পাইকগাছায় বৃষ্টির পানি সংরক্ষণ ট্যাংক হস্তান্তর

আপডেট সময় : 08:13:28 pm, Monday, 14 September 2026