Dhaka , Wednesday, 16 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা চন্দনাইশ থানায় সাফল্যের স্বীকৃতি, বিশেষ পুরস্কার পেলেন ওসি দিদারুল রূপগঞ্জে কৃষকদলের খসড়া কমিটি ঘোষণার প্রতিবাদ জেলা কৃষক দলের সংবাদ সম্মেলন সিডিএর ভবিষ্যৎ প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ মাতারবাড়ী বন্দরকেন্দ্রিক যোগাযোগ ও টেকসই নগর উন্নয়নেও অংশীদারত্বের সম্ভাবনা স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ পদ্মার দুর্গম চরাঞ্চলে পানিবন্দী মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে এমপি সাঈদ আসলাম পাইকগাছায় মাপে চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা ‘ঝাড়ুদারের চাকরি পাওয়ারও যোগ্যতা নেই তোমার’— রাখি সাওয়ান্তকে কঙ্গনা দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন? বিদেশি শিক্ষার্থীদের ওপর ট্রাম্পের কঠোর নীতি আটকে দিলেন আদালত রাউজান থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ০১ টি দেশীয় তৈরি এলজি শুটার গান ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় স্বর্ণ, বাড়বে দাম? ‘জন্ম বাংলাদেশে, তবুও তাদের মন কেন পাকিস্তান পাকিস্তান করে?’ হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী “দলমত নির্বিশেষে আমরা জনগণের সেবক- মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা” এমপি শহিদুল ইসলাম বাবুল। ইবিতে অবৈধ শিক্ষার্থী অপসারণ ও সিট বরাদ্দে শিবিরের ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু গাজীপুরের সিনিয়র আইনজীবী আতাউর রহমান আকাশ আর নেই ভোলাগঞ্জ সাদাপাথরে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ মধুপুরে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগরে বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি, আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী বেতাগীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, ১৫ শিক্ষার্থী আহত মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়: যুবকদের খেলার মাঠে ফেরাতে ডেপুটি স্পিকারের উদ্যোগ মধুপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ডেপুটি স্পিকারের উদ্যোগ : সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মানে এলাকা পরিদর্শন

  • Reporter Name
  • আপডেট সময় : 08:09:23 pm, Monday, 14 September 2026
  • 6 বার পড়া হয়েছে

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি,

নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর ওপর ২টি সেতু নির্মানের দাবী দীর্ঘদিনের। পর্যটন এলাকাসহ সাদামাটি, কয়লা, সোমেশ্বরী নদী লাল বালি এবং স্থানীয়ভাবে উৎপাদিত ফসল দেশের বিভিন্ন এলাকায় সঠিক সময়ে পৌছানো গেলে বদলে যাবে স্থানীয় অর্থনীতির চাকা। প্রস্তাবিত সেতু নির্মাণ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে সরেজমিনে পরিদর্শন করতে এসেছেন প্রকল্পের পরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে প্রকল্প পরিচালক (পিডি) এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যরা সেতু নির্মাণের সম্ভাব্য স্থান, নদীর বর্তমান অবস্থা, আশপাশের যোগাযোগব্যবস্থা এবং প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন।
প্রকল্প পরিচালক মাসুম সারওয়ার জানান, ময়মনসিংহ বিভাগের পাঁচটি সম্ভাব্য সেতু নির্মাণস্থলের সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে সোমেশ্বরী নদীর ওরপ নির্মিত হবে দু‘টি সেতু। এরই লক্ষ্যে প্রস্তাবিত সোমেশ্বরী নদীর দু‘টি স্থানই পরিদর্শন করা হয়েছে। প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সরেজমিনে এ ধরনের পরিদর্শন একটি গুরুত্বপূর্ণ ধাপ। সম্ভাব্যতা যাচাই শেষে পর্যায়ক্রমে প্রকল্পের পরবর্তী কার্যক্রম শুরু করা হবে।
বাংলাদেশ সরকার ও ইসলামী উন্নয়ন ব্যাংকের (আইডিবি) এর যৌথ অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে ইসলামী উন্নয়ন ব্যাংক প্রকল্পের ৭০ শতাংশের বেশি অর্থায়ন করবে এবং বাকি অর্থ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
দুর্গাপুর-কলমাকান্দা এলাকার দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনে চারটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২৬ এপ্রিল ২০২৬ অনুষ্ঠিত একনেক সভায় দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় চারটি সেতু নির্মাণের প্রস্তাব অনুমোদন করা হয়। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রচেষ্টায় সেতু নির্মাণের উদ্যোগ বাস্তবায়নের পথে এগিয়েছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত প্রকল্প পরিচালক মি. সজিব, নির্বাহী প্রকৌশলী মি. সাফায়াত, উপ-বিভাগীয় প্রকৌশলী ফখরুল ইসলাম তুহিন, মি. বিজয়, জেলা প্রকৌশলী মি. ইলিয়াস, উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত, সহকারী কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমান।
এসময়, অন্যদের মাঝে উপজেলা বিএনপির সভাপতি জহিরুল ইসলাম আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ ও সাধারণ সম্পাদক হারেজ গনিসহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, সোমেশ্বরী নদীর ওপর প্রস্তাবিত সেতুটি নির্মিত হলে দুর্গাপুরের সঙ্গে বিভিন্ন এলাকার যোগাযোগব্যবস্থা আরও সহজ ও গতিশীল হবে। কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, চিকিৎসা এবং সাধারণ মানুষের চলাচলে সেতুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় অর্থনীতির চাকা ঘুরে যাবে। একই সঙ্গে দুর্গম এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসার বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোণা-১ (কলমাকান্দা -দূর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের নির্বাচনী ওয়াদা ছিলো এই ৪টি বড় সেতু নির্মান করে দেয়া। যা সম্পন্ন হলে পর্যটন নগরী হিসেবে দুর্গাপুর উপজেলা দেশের ভ্রমণ পিপাসুদের কাছে নতুন ভাবে পরিচিতি পাবে। নির্বাচনী ওয়াদা মোতাবেক অনেক কাজই ইতোমধ্যে শুরু হয়েছে। শিক্ষা, ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনীতিকে এগিয়ে নিতে এলাকার সকলকে একসাথে মিলেমিশে কাজ করার আহবান জানিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা

ডেপুটি স্পিকারের উদ্যোগ : সোমেশ্বরী নদীতে দু‘টি সেতু নির্মানে এলাকা পরিদর্শন

আপডেট সময় : 08:09:23 pm, Monday, 14 September 2026