Dhaka , Wednesday, 16 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা চন্দনাইশ থানায় সাফল্যের স্বীকৃতি, বিশেষ পুরস্কার পেলেন ওসি দিদারুল রূপগঞ্জে কৃষকদলের খসড়া কমিটি ঘোষণার প্রতিবাদ জেলা কৃষক দলের সংবাদ সম্মেলন সিডিএর ভবিষ্যৎ প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ মাতারবাড়ী বন্দরকেন্দ্রিক যোগাযোগ ও টেকসই নগর উন্নয়নেও অংশীদারত্বের সম্ভাবনা স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ পদ্মার দুর্গম চরাঞ্চলে পানিবন্দী মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে এমপি সাঈদ আসলাম পাইকগাছায় মাপে চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা ‘ঝাড়ুদারের চাকরি পাওয়ারও যোগ্যতা নেই তোমার’— রাখি সাওয়ান্তকে কঙ্গনা দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন? বিদেশি শিক্ষার্থীদের ওপর ট্রাম্পের কঠোর নীতি আটকে দিলেন আদালত রাউজান থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ০১ টি দেশীয় তৈরি এলজি শুটার গান ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় স্বর্ণ, বাড়বে দাম? ‘জন্ম বাংলাদেশে, তবুও তাদের মন কেন পাকিস্তান পাকিস্তান করে?’ হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী “দলমত নির্বিশেষে আমরা জনগণের সেবক- মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা” এমপি শহিদুল ইসলাম বাবুল। ইবিতে অবৈধ শিক্ষার্থী অপসারণ ও সিট বরাদ্দে শিবিরের ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু গাজীপুরের সিনিয়র আইনজীবী আতাউর রহমান আকাশ আর নেই ভোলাগঞ্জ সাদাপাথরে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ মধুপুরে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগরে বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি, আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী বেতাগীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, ১৫ শিক্ষার্থী আহত মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়: যুবকদের খেলার মাঠে ফেরাতে ডেপুটি স্পিকারের উদ্যোগ মধুপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

যানজট কমাতে সমন্বিত উদ্যোগ, বিকেন্দ্রীকরণের প্রস্তাব, ২৬ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে চউকের সভা পার্কিং, গণপরিবহন ও নগর পরিকল্পনায় গুরুত্ব

  • Reporter Name
  • আপডেট সময় : 07:05:21 pm, Monday, 14 September 2026
  • 9 বার পড়া হয়েছে

চট্টগ্রাম ব্যুরো,

চট্টগ্রাম নগরের যানজট কমাতে পার্কিং ব্যবস্থার উন্নয়ন, আধুনিক গণপরিবহন চালু, ফুটপাত দখলমুক্ত রাখা এবং গুরুত্বপূর্ণ সেবা প্রতিষ্ঠানগুলোকে নগরের কেন্দ্র থেকে প্রান্তিক এলাকায় সরিয়ে নেওয়ার প্রস্তাব এসেছে। চউকের সাম্প্রতিক পরিদর্শনের পর বিভিন্ন প্রতিষ্ঠানের নেওয়া পদক্ষেপ পর্যালোচনা এবং যানজট, দূষণ ও অপরিকল্পিত নগরায়ন মোকাবিলায় দীর্ঘমেয়াদি সমাধান খুঁজতে গতকাল বৃহস্পতিবার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সরকারি সেবাদানকারী সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় সভা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)।

বৃহস্পতিবার চউক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। সভায় চউকের অভিযান পরিচালিত ২০টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার, ৪টি স্কুল ও ২টি সুপারশপের প্রতিনিধি ছাড়াও বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরসহ (মাউশি) বিভিন্ন সরকারি সেবাদানকারী সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
সভায় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা জানান, চউকের পরিদর্শনের পর পার্কিং সুবিধা বাড়ানো, ড্রপিং বে উন্নয়ন, রোগী ওঠানামার নির্ধারিত স্থান তৈরি এবং পার্কিং ব্যবস্থাপনা উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। কয়েকটি প্রতিষ্ঠান পার্কিংয়ের জন্য নতুন জায়গা কেনা বা ভাড়া নেওয়ার কথাও জানায়। একই সঙ্গে যানজট কমাতে চউক, সিটি করপোরেশন, ট্রাফিক বিভাগসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তারা।
শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, স্কুলকেন্দ্রিক যানজট কমাতে বিভিন্ন শ্রেণির পাঠদান ভিন্ন সময়ে শুরু ও শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠান শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে। স্কুলের সামনে যানজট নিয়ন্ত্রণে নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানো এবং নিজস্ব ট্রাফিক ব্যবস্থাপনা জোরদারের কথাও জানান তারা। কয়েকটি স্কুলের পক্ষ থেকে শিক্ষার্থীদের নিরাপদ পারাপারের জন্য ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানানো হয়।
শহরের বিকেন্দ্রীকরণের প্রস্তাব:
সভায় সরকারি সেবাদানকারী সংস্থার প্রতিনিধিরা শুধু যানজট নিয়ন্ত্রণ নয়, নগরের সামগ্রিক পরিকল্পনা পরিবর্তনের ওপর জোর দেন। গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি সেবা প্রতিষ্ঠানগুলোকে শহরের কেন্দ্র থেকে প্রান্তিক এলাকায় ছড়িয়ে দেওয়া, আধুনিক কিচেন মার্কেট ও হাইরাইজ পার্কিং নির্মাণ এবং আধুনিক গণপরিবহন চালুর প্রস্তাব দেন তারা।
আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান ও হাসপাতাল নির্মাণ না করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। নগরের ফুটপাত ও সড়ক জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত রাখার পাশাপাশি পর্যাপ্ত খোলা জায়গা সংরক্ষণের ওপরও জোর দেন অংশগ্রহণকারীরা।
সভায় বলা হয়, যানজট কমাতে চউক, চট্টগ্রাম সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শুধু সড়ক সম্প্রসারণ করে নগরের যানজটের সমাধান সম্ভব নয়। ভবনের ব্যবহার, পার্কিং, গণপরিবহন, ফুটপাত, ট্রাফিক ব্যবস্থাপনা ও নগর পরিকল্পনাকে একসঙ্গে বিবেচনায় নিতে হবে।
অনুমোদিত নকশার বাইরে ভবন ব্যবহার নয়:
সভায় ভবনের অনুমোদিত ব্যবহার নিয়েও আলোচনা হয়। চউকের অনুমোদিত নকশা এবং ফায়ার সার্ভিসের অনুমোদিত ফায়ার সেফটি প্ল্যান অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়। যে উদ্দেশ্যে ভবনের অনুমোদন নেওয়া হয়েছে, ভবনটি সেই উদ্দেশ্যেই ব্যবহার করতে হবে বলে সভায় মত দেন অংশগ্রহণকারীরা।
চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, নগরের সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। চউকের পরিদর্শনের পর বিভিন্ন প্রতিষ্ঠান যে পদক্ষেপ নিয়েছে, তা আশাব্যঞ্জক।
সমাপনী বক্তব্যে চউক চেয়ারম্যান বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনায় নগরকে যানজট, দূষণমুক্ত, নান্দনিক ও বাসযোগ্য করে গড়ে তুলতে আমি কাজ করে যাচ্ছি। আমি থামবার পাত্র নই। যতদিন আমি এই চেয়ারে আছি, এই উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করে যাব।”
চউক চেয়ারম্যান বলেন, “আমরা এই পরিদর্শনে বিভিন্ন মতামত দিয়েছি। একদিনে হয়তো সমস্যার সমাধান হবে না। দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান আছে চউক কর্তৃক প্রণীত মাস্টার প্ল্যান (২০২৫–৫০) বাস্তবায়নের মাধ্যমে। এর পাশাপাশি আমরা স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি বিভিন্ন সমাধানের পথও দেখছি।”
তিনি আরও বলেন, “ইতোমধ্যে যে সকল অগ্রগতি দেখেছি তা চোখে পড়ার মতো। আমরা যদি একসঙ্গে চেষ্টা করি, তাহলে অবশ্যই এই সমস্যার সমাধান সম্ভব।”
সভায় অংশ নেওয়া প্রতিষ্ঠান ও সরকারি সংস্থাগুলোর প্রতিনিধিরা নগরের যানজট, দূষণ ও অপরিকল্পিত নগরায়ন কমাতে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার কথা জানান। সভায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে সমন্বিতভাবে নগরের সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় ল্যানসেট হাসপাতাল, আল-হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল, রয়েল হাসপাতাল, ন্যাশনাল হাসপাতাল, পার্কভিউ হাসপাতাল, ম্যাক্স হাসপাতাল, সিএসসিআর, ইবনে সিনা হাসপাতাল, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, চট্টগ্রাম গ্রামার স্কুল, চট্টগ্রাম আইডিয়াল স্কুল ও উৎসব সুপার মার্কেটের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
এ ছাড়া সভায় সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (স্টেট) এ বি ছিদ্দিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুস সালাম, চউক বোর্ড সদস্য ও পরিবেশবিদ স্থপতি জেরিনা হোসাইন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়া এবং বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. শেখ ফজলে রাব্বি উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষে সভায় উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী আহমেদ আনোয়ারুল নজরুল, সদস্য (ইঞ্জিনিয়ারিং ও পরিকল্পনা) মো. জামিলুর রহমান এবং সদস্য (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ নূরুল্লাহ নূরী।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা

যানজট কমাতে সমন্বিত উদ্যোগ, বিকেন্দ্রীকরণের প্রস্তাব, ২৬ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে চউকের সভা পার্কিং, গণপরিবহন ও নগর পরিকল্পনায় গুরুত্ব

আপডেট সময় : 07:05:21 pm, Monday, 14 September 2026