Dhaka , Wednesday, 16 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা চন্দনাইশ থানায় সাফল্যের স্বীকৃতি, বিশেষ পুরস্কার পেলেন ওসি দিদারুল রূপগঞ্জে কৃষকদলের খসড়া কমিটি ঘোষণার প্রতিবাদ জেলা কৃষক দলের সংবাদ সম্মেলন সিডিএর ভবিষ্যৎ প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ মাতারবাড়ী বন্দরকেন্দ্রিক যোগাযোগ ও টেকসই নগর উন্নয়নেও অংশীদারত্বের সম্ভাবনা স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ পদ্মার দুর্গম চরাঞ্চলে পানিবন্দী মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে এমপি সাঈদ আসলাম পাইকগাছায় মাপে চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা ‘ঝাড়ুদারের চাকরি পাওয়ারও যোগ্যতা নেই তোমার’— রাখি সাওয়ান্তকে কঙ্গনা দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন? বিদেশি শিক্ষার্থীদের ওপর ট্রাম্পের কঠোর নীতি আটকে দিলেন আদালত রাউজান থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ০১ টি দেশীয় তৈরি এলজি শুটার গান ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় স্বর্ণ, বাড়বে দাম? ‘জন্ম বাংলাদেশে, তবুও তাদের মন কেন পাকিস্তান পাকিস্তান করে?’ হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী “দলমত নির্বিশেষে আমরা জনগণের সেবক- মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা” এমপি শহিদুল ইসলাম বাবুল। ইবিতে অবৈধ শিক্ষার্থী অপসারণ ও সিট বরাদ্দে শিবিরের ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু গাজীপুরের সিনিয়র আইনজীবী আতাউর রহমান আকাশ আর নেই ভোলাগঞ্জ সাদাপাথরে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ মধুপুরে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগরে বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি, আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী বেতাগীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, ১৫ শিক্ষার্থী আহত মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়: যুবকদের খেলার মাঠে ফেরাতে ডেপুটি স্পিকারের উদ্যোগ মধুপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পাইকগাছা হাসপাতালে পান-সুপারি বন্ধে ব্যতিক্রমী উদ্যোগ

  • Reporter Name
  • আপডেট সময় : 01:16:13 pm, Thursday, 10 September 2026
  • 4 বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন, পাইকগাছা (খুলনা),

হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি নিয়ে প্রবেশ ও সেবন বন্ধে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এরই ধারাবাহিকতায় বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদের নেতৃত্বে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভর্তি রোগী ও তাদের সঙ্গে থাকা স্বজনদের কাছ থেকে বেশ কিছু পান-সুপারি উদ্ধার করা হয়।

অভিযানকালে রোগী ও স্বজনদের হাসপাতালে পান-সুপারি নিয়ে প্রবেশ ও সেবন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে হাসপাতালের দেয়ালসহ বিভিন্ন স্থানে পানের পিক, চুন ও ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ নোংরা না করার বিষয়ে তাদের সচেতন করেন স্বাস্থ্য কর্মকর্তা।

নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে ডা. আহসানারা বিনতে আহমেদ হাসপাতালের জরুরি বিভাগ, প্যাথলজি বিভাগ, পুরুষ ওয়ার্ড, মহিলা ওয়ার্ড, বহির্বিভাগ, শিশু ওয়ার্ড ও ডেলিভারি ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় তিনি ভর্তি রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা শুনে প্রয়োজনীয় পরামর্শ দেন।

অভিযানে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. শাকিলা আফরোজ, নার্সিং সুপারভাইজার হামিদা খাতুন, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র স্টাফ নার্সসহ হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ বলেন, হাসপাতালকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সুন্দর রাখার উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি সবার। রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখাও আমাদের সবার দায়িত্ব।

উল্লেখ্য, এর আগে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। উদ্যোগটি এখনও চলমান রয়েছে।

এদিকে সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিতভাবে এমন অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা

পাইকগাছা হাসপাতালে পান-সুপারি বন্ধে ব্যতিক্রমী উদ্যোগ

আপডেট সময় : 01:16:13 pm, Thursday, 10 September 2026