Dhaka , Wednesday, 16 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা চন্দনাইশ থানায় সাফল্যের স্বীকৃতি, বিশেষ পুরস্কার পেলেন ওসি দিদারুল রূপগঞ্জে কৃষকদলের খসড়া কমিটি ঘোষণার প্রতিবাদ জেলা কৃষক দলের সংবাদ সম্মেলন সিডিএর ভবিষ্যৎ প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ মাতারবাড়ী বন্দরকেন্দ্রিক যোগাযোগ ও টেকসই নগর উন্নয়নেও অংশীদারত্বের সম্ভাবনা স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: ডিসি জাহিদ পদ্মার দুর্গম চরাঞ্চলে পানিবন্দী মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে এমপি সাঈদ আসলাম পাইকগাছায় মাপে চাল কম দেওয়ায় দুই ডিলারকে জরিমানা ‘ঝাড়ুদারের চাকরি পাওয়ারও যোগ্যতা নেই তোমার’— রাখি সাওয়ান্তকে কঙ্গনা দেশের মাটিতে ৩ ম্যাচ খেলবে আর্জেন্টিনা, মেসি কি খেলবেন? বিদেশি শিক্ষার্থীদের ওপর ট্রাম্পের কঠোর নীতি আটকে দিলেন আদালত রাউজান থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ০১ টি দেশীয় তৈরি এলজি শুটার গান ও ০২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ফেডের সিদ্ধান্তের অপেক্ষায় স্বর্ণ, বাড়বে দাম? ‘জন্ম বাংলাদেশে, তবুও তাদের মন কেন পাকিস্তান পাকিস্তান করে?’ হেলপার চালাচ্ছিল বাস, খাদে পড়ে আহত ১০ মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের এসএসসির খাতা দেখায় গাফিলতি করা শিক্ষকদের শাস্তি হবে: শিক্ষামন্ত্রী “দলমত নির্বিশেষে আমরা জনগণের সেবক- মাদক নির্মূলে কঠোর অবস্থানের ঘোষণা” এমপি শহিদুল ইসলাম বাবুল। ইবিতে অবৈধ শিক্ষার্থী অপসারণ ও সিট বরাদ্দে শিবিরের ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন আমড়া বিক্রি করে জীবিকা ও পড়ার খরচ জুগিয়ে নজর কাড়ছে ধর্মপাশার দুই শিশু গাজীপুরের সিনিয়র আইনজীবী আতাউর রহমান আকাশ আর নেই ভোলাগঞ্জ সাদাপাথরে সিলেট সিটি অনলাইন প্রেসক্লাবের আনন্দ ভ্রমণ মধুপুরে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজনগরে বিএনপির ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি, আনন্দ র‍্যালি ও মিষ্টি বিতরণ শ্রীপুরে মহিলা এমপি’র মতবিনিময় ও বিভিন্ন উপকরণ বিতরণ হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী বেতাগীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্টসার্কিটে আগুন আতঙ্ক, ১৫ শিক্ষার্থী আহত মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়: যুবকদের খেলার মাঠে ফেরাতে ডেপুটি স্পিকারের উদ্যোগ মধুপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জে ১৮৪ বোতল স্কাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফরিদপুরে আদালত চত্বরে মানববন্ধনে স্বামী হত্যার বিচার চেয়ে স্ত্রীর আহাজারী —স্মারকলিপি প্রদান।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:15:07 pm, Thursday, 10 September 2026
  • 5 বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,

ফরিদপুরের চরভদ্রাসনে ইউসুফ আলী শেখ (৫৫) হত্যা মামলার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক ও এসপি বরাবর স্মারকলিপি দিয়েছেন নিহতের পরিবার, এলাকাবাসী ও সচেতন নাগরিকরা।

বুধবার (৯ সেপ্টেম্বর) ২০২৬ ইং জেলা প্রশাসকের কাছে দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ১ আগস্ট চরভদ্রাসনের চরঅমরাপুর গ্রামের বাসিন্দা ইউসুফ আলী শেখকে ডেকে নিয়ে দুর্গম চর এলাকায় নির্যাতনের পর বিষপান করানোর অভিযোগ ওঠে। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে ৩ আগস্ট ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর কয়েক ঘন্টা আগে এক ভিডিও বক্তব্যে তিনি তাকে হত্যায় জড়িতদের নাম উল্লেখ করে একটি ভিডিও বার্তা রেখে যান।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পুলিশ ইতোমধ্যে এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেছে। তবে মামলার অপর আসামিরা এখনো গ্রেপ্তার না হওয়ায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।

এ ছাড়া, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ থাকা এক নারী নিখোঁজ রয়েছেন উল্লেখ করে তাঁকে দ্রুত উদ্ধারের দাবি জানানো হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন, বাকি আসামিদের গ্রেপ্তার এবং তদন্তে কোনো ধরনের গাফিলতি বা দীর্ঘসূত্রতা না করার আহ্বান জানানো হয়েছে।

স্মারকলিপিতে আরও বলা হয়, গ্রেপ্তারকৃত আসামিরা জামিনে মুক্ত হলে মামলার তদন্ত কার্যক্রম প্রভাবিত বা বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বিষয়ে আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

নিহতের পরিবার ও এলাকাবাসী দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা এবং নিহতের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় স্বাস্থ্যসেবায় গতিশীলতা আনতে সমন্বয় সভা

ফরিদপুরে আদালত চত্বরে মানববন্ধনে স্বামী হত্যার বিচার চেয়ে স্ত্রীর আহাজারী —স্মারকলিপি প্রদান।

আপডেট সময় : 01:15:07 pm, Thursday, 10 September 2026