Dhaka , Sunday, 6 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শ্রীপুরে অবৈধভাবে মজুদকৃত ৩২৮ বস্তা সার জব্দ, মামলা দায়ের সমুদ্রের প্রেমে মগ্ন পূজা চেরী রেকর্ডের হাতছানি রাফিনিয়ার সামনে ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ বিভৎস নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান দেশে কমল স্বর্ণের দাম, ভরি কত? ডেঙ্গু প্রতিরোধে পাইকগাছা পৌরসভার সপ্তাহব্যাপী মশক নিধন অভিযান পাইকগাছায় সরকারি জমি উদ্ধারে সাফল্য: প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আদায় লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী ১০০ গুণী শিক্ষক পাচ্ছেন লাখ টাকা পুরস্কার প্রথমবারেই চমক: দুর্গাপুরে মহিলা দলের কর্মী সমাবেশে অনুষ্ঠিত ​ডিজিটাল সম্পদ সুরক্ষায় সফল উদ্যোগ: নেপথ্যে তরুণ সাইবার বিশেষজ্ঞ মোঃ রাকিবুল হাসান লক্ষ্মীপুরে পানিতে ডুবে একই পরিবারের ৩ জনের মৃত্যু এলাকায় শোকের ছায়া লক্ষ্মীপুরে মাদক সেবীর দেওয়া আগুনে , পুড়ল ১১ বসতঘর ও ৬ দোকান রামগঞ্জে অভিনব শপথ মসজিদ ছুয়ে মাদক ছাড়ার অঙ্গিকার বুলবুল হত্যা মামলায় শেখ সিফাতসহ ৭ আসামি কারাগারে পরিত্যক্ত ভবন অপসারণ ও মাঠ মাটি ভরাটের বিষয়ে বিদ্যালয় পরিদর্শনে ইউএনও নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসাকে মডেল প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে মতবিনিময় নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান International Day of Charity 2026 উপলক্ষে লিজেন্ড ফাউন্ডেশনের ফুড সার্ভিং প্রোগ্রাম অনুষ্ঠিত মাদক নয়, মাঠে ফিরুক তরুণরা—অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ। কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান

ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ

  • Reporter Name
  • আপডেট সময় : 08:23:28 pm, Sunday, 6 September 2026
  • 2 বার পড়া হয়েছে

মোঃ আব্দুর রহমান হেলাল, ভোলা প্রতিনিধি,

সন্তানের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে মায়ের সচেতনতা, পারিবারিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়েছে ভোলায়। আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘আল-ইহসান একাডেমি মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠান-২০২৬’।

শনিবার সকাল ১১টায় আল-ইহসান একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও অতিথিদের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ব্যতিক্রমী এ আয়োজনে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ এবং ভোলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কমিশনার প্রার্থী মোহাম্মদ শহিদুল ইসলাম হিরন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের হাট কো-অপারেটিভ কলেজ, ভোলার সহকারী অধ্যাপক মোহাম্মদ ইকবাল হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী ও রাজনীতিবিদ নূরে আলম ফরাজী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল-ইহসান একাডেমির প্রধান শিক্ষক মোঃ মোশারফ হোসেন। অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিমসহ শিক্ষক-কর্মচারীরা।

মা সমাবেশে বক্তারা বলেন, একটি শিশুর প্রাথমিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধের ভিত্তি তৈরি হয় পরিবার থেকেই। বিশেষ করে সন্তানের শিক্ষা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক গুণাবলি বিকাশে মায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিদ্যালয়ের পাঠ্যশিক্ষার পাশাপাশি সন্তানের পড়াশোনা, আচরণ ও নৈতিক বিকাশের প্রতি অভিভাবকদের আরও দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, সন্তানের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব যেমন পরিবারের, তেমনি একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার দায়িত্বও সবার। বর্তমান সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল করে তুলতে হবে। এ লক্ষ্যেই অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদকসহ আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আল-ইহসান একাডেমির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ সময় অতিথিরা আল-ইহসান একাডেমির এমন উদ্যোগের প্রশংসা করে বলেন, শিক্ষা, অভিভাবক সচেতনতা ও পরিবেশ সুরক্ষাকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসার এ ধরনের আয়োজন নিঃসন্দেহে প্রশংসনীয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে যেমন নৈতিক ও সামাজিক দায়িত্ববোধ তৈরি হবে, তেমনি পরিবেশ রক্ষায়ও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

অনুষ্ঠানের শেষপর্বে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা বৃক্ষ বিতরণ কার্যক্রমে অংশ নেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে নৈতিক, সামাজিক ও পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার্থী ও অভিভাবকদের সম্পৃক্ত করে শিক্ষা ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভোলায় আল-ইহসান একাডেমিতে প্রাণবন্ত মা সমাবেশ ও বৃক্ষ বিতরণ

আপডেট সময় : 08:23:28 pm, Sunday, 6 September 2026