
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা বুলবুল হত্যা মামলায় রিমান্ড শেষে শেখ সিফাত, জুম্মনসহ সাত আসামিকে আদালতে হাজির করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে সদর থানা পুলিশ রিমান্ড শেষে আসামিদের নারায়ণগঞ্জের ফতুল্লার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। আদালতের কার্যক্রম শেষে বিকেল ৪টা ২০ মিনিটে তাদের কারাগারে পাঠানো হয়।
মামলার সুষ্ঠু তদন্ত ও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে আসামিদের রিমান্ডে নেওয়া হয়েছিল বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট শেখ সিফাতকে আদালতে হাজির করার সময় কিছু অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তবে রবিবার আসামিদের আদালতে হাজির করা এবং কারাগারে নেওয়ার সময় কোনো হামলা, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত ও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

























