
রাশেদ আহমেদ,
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মনসুরনগরইউনিয়নের মহাদেবী বড়কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিত্যক্ত ভবন অপসারণ ও বিদ্যালয়ের মাঠ মাটি ভরাটের বিষয়ে সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
পরিদর্শনকালে বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের বর্তমান অবস্থা এবং মাঠের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ইউএনও। এ সময় বিদ্যালয়ের সভাপতি, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন অপসারণ এবং মাঠ মাটি ভরাটের উদ্যোগ নেওয়া হলে শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি হবে এবং খেলাধুলাসহ বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা আরও সহজ হবে বলে জানান উপস্থিত শিক্ষক, অভিভাবক ও স্থানীয়রা।

























