Dhaka , Saturday, 5 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি সাংবাদিক কামরুলের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত পরিচ্ছন্নতাকে অভ্যাসে পরিণত করতে হবে:- ডিসি জাহিদ ক্রেস্টের পাশে সবুজের ছোঁয়া: দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের ব্যতিক্রমী সংবর্ধনা দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভা সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি পাইকগাছায় হিলফুল ফুজুল এর ত্রি-বার্ষিক কমিটি গঠন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নির্বাচিত করায় আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি-কে মির্জাপুর ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যাটারি চালিত ভ্যান প্রদান শ্রীপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ সন্ত্রাসী ইমন গ্রেফতার সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী মাদারীপুরে দালালের ফাঁদে লিবিয়ায় প্রাণ গেল যুবকের,সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন সরাইলের গুনারায় মাদকের বিরুদ্ধে জনতার,বর্ণাঢ্য র‌্যালী নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদ সিলেট জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা নিন্দুকেরা কখনো উন্নত মানসিকতার হতে পারে না – এমপি খোকন তালুকদার মাদারীপুরে পুলিশের গাড়ি উল্টে ঘটনাস্থলেই ১ জন পুলিশ কনস্টেবল নিহত দুই যুগের বেশি ইমামতি শেষে বিদায়, স্মৃতিতে থাকবেন মাওলানা মোস্তফা কামাল। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে অন্তর চৌধুরীর উদ্যোগে ফুটবল বিতরণ সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের

সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি

  • Reporter Name
  • আপডেট সময় : 08:26:19 pm, Saturday, 5 September 2026
  • 1 বার পড়া হয়েছে

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি,

নেত্রকোণার দুর্গাপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সোমেশ্বরী ব্রিজের নিচ দিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে পানি, কাঁদা ও মাটির কারণে বেহাল অবস্থায় পড়ে ছিল। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল পথচারী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন যানবাহনের চালকদের। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নজরে আসার পর, শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে দ্রুত উদ্যোগ নিয়ে চলাচলের উপযোগী করে দিলেন, বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সোমেশ্বরী ব্রিজের নিচ দিয়ে যাওয়া এই সড়কটি দুর্গাপুরের সঙ্গে বিরিশিরি ও বাকলজোড়া ইউনিয়নের মানুষ এবং ডেউটুন ঘাটসহ বিভিন্ন এলাকার মানুষের যোগাযোগের একমাত্র গুরুত্বপূর্ণ পথ। এ সড়ক দিয়ে সরাসরি নেত্রকোনা জেলা শহরের সঙ্গে যাতায়াত করেন দুই ইউনিয়নসহ উপজেলার অসংখ্য মানুষ।
স্থানীয়দের অভিযোগ, ব্রিজের নিচে সড়কের ওঠা-নামার সংযোগস্থলে দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় সেখানে কাদা ও মাটির স্তর তৈরি হয়। সামান্য বৃষ্টিতেই পরিস্থিতি আরও খারাপ হয়ে পড়ে। ফলে পথচারী ও স্থানীয় শিক্ষার্থীদের কাঁদাপানি মাড়িয়ে চলাচল করতে হয়। মোটরসাইকেল, অটোরিকশাসহ ছোট যানবাহনকেও ঝুঁকি নিয়ে ওই অংশ পার হতে হয় প্রতিনিয়ত।
তবে সড়কটির ওই অংশে স্থায়ীভাবে সরাসরি সংযোগ তৈরির ক্ষেত্রে রয়েছে জটিলতা। সংযোগস্থলের পাশেই রয়েছে একটি বড় খেলার মাঠ। ওই মাঠটি পিসিনল স্কুল কর্তৃপক্ষের হওয়ায় ইচ্ছামতো সড়ক সম্প্রসারণ বা সরাসরি সংযোগ দেওয়া সম্ভব হয়নি। ফলে দীর্ঘদিন ধরে সমস্যাটি স্থায়ী সমাধানের অপেক্ষায় ছিল।
এদিকে জনসাধারণের দুর্ভোগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে জানতে পারেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ বিষয়টি নজরে আসার পর তিনি তাৎক্ষণিকভাবে মানুষের চলাচলের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করেন।
ডেপুটি স্পিকার মহোদয়ের নির্দেশনায় আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টারের নেতৃত্বে সড়কটির বেহাল অংশে সুরকি ও মাটি ফেলার ব্যবস্থা করা হয়েছে। এতে আপাতত সড়কটি চলাচলের উপযোগী হওয়ায় স্থানীয় মানুষের দুর্ভোগ অনেকটাই কমে এসেছে।
ওই সড়কটি শুধু সাময়িক সংস্কারেই বিষয়টি সীমাবদ্ধ রাখতে চান না ডেপুটি স্পিকার। সড়কটির স্থায়ী সমাধানের জন্য পিছিনল স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কীভাবে খেলার মাঠের বিষয়টি বিবেচনায় রেখে কার্যকর সংযোগ তৈরি করা যায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলেও জানা গেছে।
স্থানীয়রা মনে করছেন, স্থায়ীভাবে সড়কটির সংযোগ তৈরি করা সম্ভব হলে দুর্গাপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পাশাপাশি বিরিশিরি ও বাকলজোড়া ইউনিয়নের মানুষের যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের স্বস্তি আসবে। একই সঙ্গে নেত্রকোণা জেলা শহরের সঙ্গে সরাসরি যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। সড়কটি দ্রুত সংস্কার করে দেয়ার জন্য স্থানীয়রা ধন্যবাদ জানিয়েছেন মাননীয় ডেপুটি স্পিকার মহোদয়কে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়কৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে বোয়ালী ইউনিয়ন বিএনপি

সড়ক সচল করলেন ডেপুটি স্পিকার: জনমনে স্বস্তি, কাটলো দীর্ঘ ভোগান্তি

আপডেট সময় : 08:26:19 pm, Saturday, 5 September 2026