Dhaka , Friday, 4 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩   নোয়াখালীতে জবাইকৃত হরিণ উদ্ধার কালিয়াকৈরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারে নিম্নমানের সামগ্রী ব্যবহারে এলাকাবাসীর অভিযোগ মধুপুরে সড়কের ঢালাই কাজে নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের অভিযোগ পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান হেফাজতের বক্তব্যের প্রতিবাদে শরীয়তপুরে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের যোগদান দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়র ডা. শাহাদাত হোসেনের চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশনের সমঝোতা, শুরু হচ্ছে ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্প চুয়েট ছাত্রদল সভাপতি প্রকৌশলী মোঃ সিরাজুল ইসলাম দেশে ও বিদেশে জাতীয়তাবাদী আদর্শের অগ্র সৈনিক পাইকগাছায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন সাত দিনের মধ্যে ওসমানী হাসপাতালের সব সমস্যার সমাধানের আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর সিডও দিবস উপলক্ষে কাউখালীতে মহিলা পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিকট বিস্ফোরণ, আহত ৬; আটক ১ ব্রেন টিউমারের চিকিৎসা শেষে কেমন আছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি উৎসবমুখর আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন শ্রীপুরের গোয়ালদাহ হাট পরিদর্শনে ইউএনও নাজমুল ইসলাম ‘গোট’ বিতর্কে মেসির পোস্ট, সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা শিক্ষাসনদ প্রকাশ করুন, মোদিকে চ্যালেঞ্জ ককরোচ জনতা পার্টির দীপকের কালচারাল লীগের রোগ অনেক আগেই ডায়াগনসিস করে গেছেন আবুল মনসুর: ফারুকী বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল, দেশে আরও বাড়বে চরভদ্রাসনে শিক্ষার মানউন্নয়ন, মাদক ও বাল্যবিবাহ রোধকল্পে অভিভাবক সমাবেশ বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ নির্ধারণ কুড়িগ্রামে শিক্ষকদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহতের পরিবার এবং আহত ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ রামগঞ্জে ইউপি সচিবের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগে মানববন্ধন সব জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধিই সরকারের মূল লক্ষ্য:- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

পাইকগাছায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট সময় : 06:57:14 pm, Friday, 4 September 2026
  • 11 বার পড়া হয়েছে

এম জালাল, খুলনা জেলা প্রতিনিধি,

খুলনার পাইকগাছায় জমি দখলের চেষ্টার অভিযোগ এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদে মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার গড়ইখালী ইউনিয়নের সুলতান মোড়ে এ কর্মসূচি পালিত হয়।

প্রদীপ কুমার মন্ডলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন শান্ত কুমার মন্ডল, কৃষ্ণ মন্ডল, প্রণব মন্ডল, সেলিম বিশ্বাস, শিবপদ মন্ডল, বিশ্বজিৎ মন্ডল ও উষা রাণী মন্ডল।

মানববন্ধনে বক্তারা বলেন, গড়ইখালীর কুমখালী মৌজায় প্রায় ১০ বিঘা জমি নিয়ে স্থানীয় প্রশান্ত মন্ডল ও প্রদীপ মন্ডলদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিরোধ মীমাংসার লক্ষ্যে গত ২৮ আগস্ট উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সমন্বয়ে উভয় পক্ষকে নিয়ে সালিস অনুষ্ঠিত হয়। সেখানে উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে প্রদীপ মন্ডলের দীর্ঘদিনের দখল বহাল রাখার সিদ্ধান্ত দেওয়া হয় বলে দাবি করেন তাঁরা।

বক্তারা আরও জানান, পরদিন ২৯ আগষ্ট প্রদীপ মন্ডলসহ কয়েকজন ওই জমিতে চাষাবাদ করতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেন। বিষয়টি উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে জানানো হয়। পরবর্তীতে স্থানীয় ক্যাম্প ইনচার্জ এসআই খায়রুল আলম এবং স্থানীয় বিএনপি নেতা উবাইদুল্লাহ সরদার ও রানা ঘটনাস্থলে যান।

তাঁদের দাবি, ঘটনাস্থলে কয়েকজন নারী উত্তেজিত হয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেন এবং মুঠোফোনে ভিডিও ধারণ করছিলেন। এ সময় উবাইদুল্লাহ সরদার ভিডিও ধারণে নিষেধ করেন এবং দুটি মুঠোফোন নিয়ে নেন। পরে ভিডিও মুছে দিয়ে ফোন দুটি সংশ্লিষ্ট ব্যক্তিদের ফেরত দেওয়া হয় বলে বক্তারা জানান।

বক্তারা বলেন, বিষয়টি নিয়ে পরদিন স্থানীয় পুলিশ ক্যাম্পে উভয় পক্ষের কাগজপত্র নিয়ে বসাবসির কথা ছিল। তবে ৩০ আগস্ট সকালে প্রশান্ত মন্ডলরা ক্যাম্পে বসবেন না বলে জানান। পরে তাঁরা উবাইদুল্লাহ সরদার ও রানার বিরুদ্ধে নারীদের শ্লীলতাহানি এবং মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ করেন।

মানববন্ধনে বক্তারা এসব অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ দাবি করে এর তীব্র প্রতিবাদ জানান। এবং ঘটনাটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের জন্য সংশ্লিষ্টদের আশু হস্তক্ষেপ কামনা করেন।

এবিষয়ে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল জানান, উভয় পক্ষ সহ উকিল নিয়ে শান্তিপূর্ণ বসাবসি করা হয়। সেখানে প্রদীপ মন্ডলের পক্ষে রায় যায়।

এ বিষয়ে স্থানীয় ক্যাম্প ইনচার্জ এসআই খায়রুল আলম বলেন, ঘটনাস্থলে গিয়ে আমরা উভয় পক্ষকে শান্ত করি। সেখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরে ক্যাম্পে বসে বিষয়টি মীমাংসার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে তাঁরা ক্যাম্পে না আসায় বসা সম্ভব হয়নি।

জমি নিয়ে বিরোধ এবং বিএনপি নেতাদের বিরুদ্ধে করা অভিযোগের বিষয়ে প্রশান্ত মন্ডলের বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সংবাদ প্রকাশের পর সাথী সিনেমা হলের সড়কে ইউএনও, নিম্নমানের খোয়া সরানোর নির্দেশ

পাইকগাছায় বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : 06:57:14 pm, Friday, 4 September 2026