মোঃ জাকারিয়া হোসেন,
অদ্য ০৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, কুড়িগ্রাম জেলা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রামের ‘স্বপ্নকুঁড়ি’তে মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের অংশগ্রহণে ‘নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব মোঃ নাজির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব বি.এম কুদরত-এ-খুদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার জনাব মোঃ সফিকুল ইসলাম এবং উলিপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ সফিকুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, কুড়িগ্রামের নিরাপদ খাদ্য অফিসার জনাব মোঃ রাকিবুল হাসান নিশাত।
কর্মশালায় নিরাপদ খাদ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে নিরাপদ খাদ্যবিষয়ক জ্ঞান ও সচেতনতা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
জনস্বার্থে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।
























