Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মাদারীপুরে মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় ৩৪৮০৯ কোটি টাকা বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প বিমান বাহিনীর জিপ দুর্ঘটনায় ৩ সদস্য নিহত, আহত ৪ আইন অমান্য করে পুকুরের ওপর দোতলা ভবন, গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী:দুর্গাপুরে পৌর ও কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কলমাকান্দায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল বালুমহল নিয়ে হরিরামপুরে বিএনপির দুই পক্ষের মিছিল, ধাওয়া-পাল্টাধাওয়া দূর্যোগ মোকাবেলায় প্রতিটি খাদ্য গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছেঃ মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাটুরিয়ায় নারী হত্যার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক গ্রেফতার পাইকগাছায় ২৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত বিগত সরকার বিদ্যুতের কথা বলে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে: এমপি সাঈদ আসলাম বক্তাবলীতে জয়নাল ও তার দুই ছেলের বিরুদ্ধে মানববন্ধন মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মৌলভীবাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি হাটহাজারীতে দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার; অস্ত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় – মাদারীপুরে এমপি খোকন তালুকদার মধুপুরে সমবায় সদস্যদের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ সরাইলে একজন ক্রীড়াপ্রেমী মানুষ “এস এম ফরিদ” ‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’ ১৯ বছর বয়সি মিডফিল্ডারকে দলে টানল রিয়াল মাদ্রিদ শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপিত সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি

পাইকগাছায় ২৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত

  • Reporter Name
  • আপডেট সময় : 07:33:27 pm, Tuesday, 1 September 2026
  • 4 বার পড়া হয়েছে

মোঃ জিনারুল ইসলাম, পাইকগাছা,

খুলনার পাইকগাছা পৌর সদরের ২৩নং পাইকগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ২৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এদের মধ্যে ১৯ জন ট্যালেন্টপুলে এবং ৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

মঙ্গলবার(১ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের মিলনায়তনে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি ও সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বিদ্যালয়টির ৩২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ২৪ জন বৃত্তি অর্জন করে, যা বিদ্যালয়ের শিক্ষার মান ও শিক্ষার্থীদের সাফল্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আজহারুল ইসলাম। তিনি বলেন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের এই সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রম রয়েছে। প্রাথমিক স্তরে অর্জিত এই মেধা ও সাফল্য ধরে রাখতে শিক্ষার্থীদের এখন থেকেই পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক রত্নেশ্বর সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অজিত কুমার সরকার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, আবু খালেদ ও শচীন্দ্র নাথ বিশ্বাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী রুহুল আমিন, সাবেক কাউন্সিলর এস এম তৈয়বুর রহমান এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম আমিনুর রহমান।

আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী শিক্ষক মো. আল আমিন হুসাইন ও পম্পা বৈরাগী। এছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে হিরন্ময় সরকার, আহমাদ আব্দুর রহমান বিন ওহাব ও হৃদয় মন্ডল বক্তব্য রাখে।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক রনজুমানারা, গীতা রাণী, মাহফুজা খাতুন, ললিতা নাথ, নার্গিস পারভীন, সুষ্মিতা রায়, শামিমা নাসরিন সিমা, আজমীর সুলতানা রিমি, শাহানা ইয়াছমিন, ঝরণা খাতুনসহ অন্যান্য শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীরা তাদের সাফল্যের জন্য শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। একই সঙ্গে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য সবার দোয়া কামনা করে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে মসজিদের ইমামের ঘরে বিস্ফোরণ

পাইকগাছায় ২৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত

আপডেট সময় : 07:33:27 pm, Tuesday, 1 September 2026