Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় ৩৪৮০৯ কোটি টাকা বিএনপির ৪৮ বছরের ৪৮ অর্জন তুলে ধরলেন মাহদী আমিন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে: ট্রাম্প বিমান বাহিনীর জিপ দুর্ঘটনায় ৩ সদস্য নিহত, আহত ৪ আইন অমান্য করে পুকুরের ওপর দোতলা ভবন, গুঁড়িয়ে দিচ্ছে প্রশাসন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী:দুর্গাপুরে পৌর ও কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কলমাকান্দায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ‘শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে’: ব্যারিস্টার মীর হেলাল বালুমহল নিয়ে হরিরামপুরে বিএনপির দুই পক্ষের মিছিল, ধাওয়া-পাল্টাধাওয়া দূর্যোগ মোকাবেলায় প্রতিটি খাদ্য গুদামে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছেঃ মানিকগঞ্জে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাটুরিয়ায় নারী হত্যার রহস্য উদঘাটন, ২৪ ঘণ্টার মধ্যে মূল ঘাতক গ্রেফতার পাইকগাছায় ২৪ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত বিগত সরকার বিদ্যুতের কথা বলে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে: এমপি সাঈদ আসলাম বক্তাবলীতে জয়নাল ও তার দুই ছেলের বিরুদ্ধে মানববন্ধন মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মৌলভীবাজারে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি হাটহাজারীতে দেশীয় পেনগানসহ ৫টি আগ্নেয়াস্ত্র ও ২০ রাউন্ড গুলি উদ্ধার; অস্ত্র সরবরাহকারী চক্রের ২ সদস্য গ্রেফতার টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় – মাদারীপুরে এমপি খোকন তালুকদার মধুপুরে সমবায় সদস্যদের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ সরাইলে একজন ক্রীড়াপ্রেমী মানুষ “এস এম ফরিদ” ‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’ ১৯ বছর বয়সি মিডফিল্ডারকে দলে টানল রিয়াল মাদ্রিদ শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপিত সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

বিগত সরকার বিদ্যুতের কথা বলে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে: এমপি সাঈদ আসলাম

  • Reporter Name
  • আপডেট সময় : 07:32:41 pm, Tuesday, 1 September 2026
  • 6 বার পড়া হয়েছে

মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি,

বিগত সরকার বিদ্যুতের কথা বলে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে বলে অভিযোগ করেছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম। তিনি বলেন, আগের সরকারের একপেশে চুক্তির কারণে বর্তমানে দেশের মানুষকে বিদ্যুৎ সংকটের ভোগান্তি পোহাতে হচ্ছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাজিরায় আয়োজিত এক র‍্যালি শেষে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ সংকট প্রসঙ্গে সাঈদ আহমেদ আসলাম বলেন, ‘আজকে আপনারা বিদ্যুতের সমস্যা দেখছেন। ইতিপূর্বে যারা সরকারে ছিলেন, তারা বিদ্যুতের কথা বলে লাখ লাখ কোটি টাকা পাচার করেছেন। তাদের একপেশে চুক্তির কারণে আজকে আমাদের দুর্দশায় পড়তে হচ্ছে।’

তিনি বলেন, ‘হরমুজ প্রণালি দিয়ে জাহাজ আসতে না পারায় আমাদের বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছেন। এজন্য সময়ের প্রয়োজন। খুব দ্রুতই বিদ্যুতের সমস্যা সমাধান হবে বলে আমরা আশা করি।’

এ সময় তারেক রহমানের বহুল আলোচিত ‘আই হ্যাভ অ্যা প্লান’ বক্তব্যের প্রসঙ্গও তুলে ধরেন সাঈদ আহমেদ আসলাম। যারা ওই বক্তব্য নিয়ে ব্যঙ্গ করেছিলেন, তাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমরা প্রমাণ করে দেব, তারেক রহমানের যে প্ল্যান ছিল, সেই প্ল্যানেই এই দেশকে সমৃদ্ধশালী করে ছাড়ব, ইনশাআল্লাহ।’

তিনি বলেন, হিংসা-বিদ্বেষ ভুলে দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ‘সবার বাংলাদেশ’ গড়ার প্রত্যয় নিয়ে সরকার কাজ করছে। তারেক রহমান শুধু দলের নেতাকর্মীদের নিয়ে দেশ গড়ার স্বপ্ন দেখেন না; দেশের আপামর জনগণকে সঙ্গে নিয়েই বাংলাদেশকে এগিয়ে নিতে চান।

বর্তমান সরকারের নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরে সংসদ সদস্য বলেন, ‘আমরা সরকার গঠনের পর থেকে লক্ষ লক্ষ কোটি টাকা দেনা নিয়ে কাজ করে যাচ্ছি। এর কারণে বিভিন্নভাবে আমাদের কাজ করতে সমস্যায় পড়তে হচ্ছে। তারপরও দিনরাত পরিশ্রম করে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের নিয়ে কাজ করে যাচ্ছেন।’

দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজিসহ যেকোনো অভিযোগ থাকলে তা জানানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান সাঈদ আহমেদ আসলাম।

তিনি বলেন, ‘জাতীয়তাবাদী দলের কোনো নেতাকর্মীর দ্বারা আপনারা সমস্যায় পড়লে, কোনো চাঁদাবাজি, দখলবাজি বা যে কোনো বিষয় হলে আমাকে বলবেন। আমি আপনাদের সামনে তার বিচার করব।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আমাদের ইতিবাচক দিকগুলো তুলে ধরার পাশাপাশি আমাদের সমস্যা নিয়েও আমাদের সঙ্গে বসেন। সমস্যাগুলো চিহ্নিত করেন। আমরা আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে, আপনাদের পরামর্শ নিয়ে একত্রে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।’

শরীয়তপুরের উন্নয়ন প্রসঙ্গে সাঈদ আহমেদ আসলাম বলেন, ‘আমাদের শরীয়তপুর জেলা অবহেলিত। এখানকার সাধারণ জনগণের দুঃখ-দুর্দশাগুলো আপনারা গণমাধ্যমে ফুটিয়ে তুলুন। যাতে সরকারের বিভিন্ন মহলের নজরে আসে এবং সাধারণ মানুষের সমস্যাগুলো সমাধান করা যায়।’

তিনি আরও বলেন, ‘আপনাদের লিখনির মাধ্যমে আমরা জানতে পারি মানুষের সমস্যাগুলো কী। সেগুলো জানতে পারলে আমরা সমাধানের উদ্যোগ নিতে পারব।’

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আগস্টের ৩০ দিনে প্রবাসী আয় ৩৪৮০৯ কোটি টাকা

বিগত সরকার বিদ্যুতের কথা বলে লাখ লাখ কোটি টাকা পাচার করেছে: এমপি সাঈদ আসলাম

আপডেট সময় : 07:32:41 pm, Tuesday, 1 September 2026