
এস এম রনি, স্টাফ রিপোর্টার,
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীতে চিহ্নিত চাঁদাবাজ, ভূমিদস্যু ও সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত জয়নাল ও তার দুই ছেলে আলমগীর ও জাহাঙ্গীর রনির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বক্তাবলীর আনন্দ বাজারে সাবেক ইউপি সদস্য হাজী মোহাম্মদ আলী মেম্বারের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন হাজী মোহাম্মদ মোকতার হোসেন, হাজী মোহাম্মদ মতিন, হাজী আব্দুস সাত্তার, হাজী মোহাম্মদ আফজাল হোসেন, হাজী তাইজুদ্দিন, হুমায়ুন কবির, মোহাম্মদ আলী, হাসান আলী, আকবর মন্ডল, শাহজালাল, মোহাম্মদ বাবুল, আব্দুল কুদ্দুস, মোহাম্মদ ইয়াসিন মন্ডল, মোহাম্মদ সেলিম, সুরুজ্জামান, নাজিমুদ্দিন, আসলাম মন্ডল, মোহাম্মদ লোকমান হোসেন, মো. মুন্নাফ, মো. আব্দুর রাজ্জাক, মোহাম্মদ ফটিক চান বেপারী, রুহুল মন্ডল ও আবু সাইদসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, জয়নাল ও তার দুই ছেলে ফতুল্লা, কেরানীগঞ্জ ও সিরাজদিখান থানা এলাকায় ভূমিদস্যুতা, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে জড়িত। তাদের কারণে এলাকার কয়েক লাখ মানুষ আতঙ্ক ও হয়রানির মধ্যে রয়েছেন বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা আরও অভিযোগ করেন, অতীতে আওয়ামী লীগের নাম ব্যবহার করে প্রভাব বিস্তার করলেও বর্তমানে বিএনপির নাম ব্যবহার করে তারা বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছেন।
এ সময় জয়নাল, আলমগীর ও জাহাঙ্গীর রনির বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও ঢাকার পুলিশ প্রশাসন এবং র্যাবের হস্তক্ষেপ কামনা করা হয়।
মানববন্ধন শেষে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করেন।






















