Dhaka , Tuesday, 1 September 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ সুর, কবিতা ও আলোচনায় দুর্গাপুরে জাতীয় কবিকে স্মরণ অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ প্লাস্টিক বর্জ্য দিলেই চিড়িয়াখানায় বিনা মূল্যে প্রবেশ, ডিসি জাহিদের ব্যতিক্রমী উদ্যোগ পরনিন্দা করে লাভ নাই তারেক রহমান রাতের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী নয় – মাদারীপুরে এমপি খোকন তালুকদার মধুপুরে সমবায় সদস্যদের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ সরাইলে একজন ক্রীড়াপ্রেমী মানুষ “এস এম ফরিদ” ‘শরীর পোশাক আমার, সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার’ ১৯ বছর বয়সি মিডফিল্ডারকে দলে টানল রিয়াল মাদ্রিদ শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে ‘নজরুল বর্ষ’ উদযাপিত সবুজ ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে ছাত্রদল নেতা ঝলকের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুর বিরুদ্ধে পাইকগাছা পৌরসভার অভিযান: মশক নিধন ও ড্রেন পরিষ্কার পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা বিজিবির বিশেষ অভিযান: দুর্গাপুরে ভারতীয় মদসহ ইজিবাইক জব্দ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজয়কে এবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ফতুল্লায় পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ ওমরা থেকে ফিরে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আসিফ মাহমুদ কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিএসএস’র নেতৃত্বে কাদের গণি চৌধুরী: সিএমইউজে’র অভিনন্দন বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নরসিংদী লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ

  • Reporter Name
  • আপডেট সময় : 03:51:09 pm, Tuesday, 1 September 2026
  • 1 বার পড়া হয়েছে

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি,

জনগণের ভোটে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করা দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আসাদকে এবার উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চান স্থানীয় জনগণের একটি বৃহৎ অংশ। দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কারণে তিনি সাধারণ মানুষের কাছে পরিচিত মুখ বলে দাবি করছেন তাঁর সমর্থক ও স্থানীয় সাধারণ জনগণ।
রাজনৈতিক জীবনে প্রায় ১৭ বছর ধরে নানা প্রতিকূলতার মধ্যেও রাজপথে সক্রিয় ছিলেন আনোয়ার হোসেন আসাদ। এ সময়ে একাধিকবার কারাবরণসহ বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন বলে তাঁর সমর্থকদের দাবি। বিভিন্ন রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে তিনি রাজপথের প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন বলেও জানান তারা।
২০১৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন আনোয়ার হোসেন আসাদ। ওই নির্বাচনে তৎকালীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বিপুল ভোটে পরাজিত করে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। সমর্থকদের মতে, জনগণের ভোট ও ভালোবাসাই ছিল তাঁর সেই বিজয়ের মূল শক্তি।
স্থানীয়দের ভাষ্য, সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, মানুষের কথা শোনা এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা থেকেই তারা আনোয়ার হোসেন আসাদকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চান।
আনোয়ার হোসেন আসাদ এর আগে দুর্গাপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি, দুর্গাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক নেত্রকোণা জেলা বিএনপির দায়িত্বেও ছিলেন তিনি। পাশাপাশি দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি দুর্গাপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর সমর্থক ও সাধারণ মানুষের প্রত্যাশা, আগামী দিনে তিনি যদি উপজেলা পরিষদের নেতৃত্বে আসার সুযোগ পান, তাহলে দল-মতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের কল্যাণে কাজ করবেন। পাশাপাশি দুর্গাপুরের উন্নয়ন, জনসেবা ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, “আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যিনি সাধারণ মানুষের কথা শুনবেন, বিপদে পাশে দাঁড়াবেন এবং এলাকার উন্নয়নে আন্তরিকভাবে কাজ করবেন। আনোয়ার হোসেন আসাদকে আমরা সেই নেতৃত্বের জন্য উপযুক্ত মনে করি।”
তবে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে আনোয়ার হোসেন আসাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। জনগণের প্রত্যাশা ও ভালোবাসা, দলের সিদ্ধান্ত এবং তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক সিদ্ধান্ত—এসব বিষয় আগামী দিনে দুর্গাপুরের রাজনীতিতে কতটা প্রভাব ফেলে, সেদিকেই এখন নজর স্থানীয়দের।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

টঙ্গীতে গুঁড়িয়ে দেওয়া হলো মাদকের হটস্পট হাজির মাজার বস্তি

দুর্গাপুরের জনমনে একটাই সুর,চেয়ারম্যান পদে আলোচনায় আনোয়ার হোসেন আজাদ

আপডেট সময় : 03:51:09 pm, Tuesday, 1 September 2026