
কাজল খান, স্টাফ রিপোর্টার,
কিছু নিন্দুকেরা আছেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিতর্কিত করার জন্য রাজপথে মাইক পেলেই আবোল তাবোল বলা শুরু করে। তারেক রহমান বংলাদেশের রাতের ভোটে নির্বাচিত হয় নাই। তিনি জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছেন। ইনশাআল্লাহ তারেক রহমান বংলাদেশের মানুষের সাথে আছে, মানুষও তারেক রহমানের সাথে আছে বলে মন্তব্য করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান তালুকদার খোকন। ১ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় বাংলাদেশ জাতীয়তাবাদি দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমপি খোকন দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে বলেন গত নির্বাচনে দেশের জনগন বিপুল ভোটে বিএনপিকে ক্ষমতায় এনেছে। এর জন্যই তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। বিএনপি ও প্রধানমন্ত্রীর অঙ্গিকার দেশের জনগনের উন্নয়ন করা। এছারও যারা গত ১৭ বছর নির্যাতিত হয়েছেন গুমের শিকার হয়েছেন, যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের পরিবারের পাশে তারেক রহমানের সরকার থাকবেন।
আনন্দ মিছিলটি সকাল ১১ টায় মাদারীপুর শকুনি লেকের পাড় মুক্ত মঞ্চ থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইটেরপুল এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড: জাফর আলী মিয়া সহ বিএনপির নেতৃবৃন্দ। মিছিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহন করেন।















