
পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির ধারাবাহিকতায় নেত্রকোনার দুর্গাপুরে সুসং সরকারি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার দুপুরে কলেজ ছাত্রদলের নেতা বায়জিদ হাসান ঝলকের নেতৃত্বে সুসং সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। তারা কলেজ প্রাঙ্গণের বিভিন্ন খালি জায়গায় পরিবেশবান্ধব ও ফলজ-বনজ প্রজাতির চারা রোপণ করেন।
কর্মসূচি শেষে ছাত্রদল নেতা ঝলক জানান, নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নির্দেশ দিয়েছেন দলের সকলকে যার যার অবস্থান থেকে বৃক্ষরোপণ করার জন্য এজন্যই আমার এই কর্মসূচি।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অঞ্চলটিকে সবুজায়নে রূপান্তর করতে এ উদ্যোগ নেয়া । ব্যারিস্টার কায়সার কামালের দিকনির্দেশনায় সুসং সরকারি কলেজ শাখা ছাত্রদল আগামী দিনেও পরিবেশ রক্ষা ও সামাজিক উন্নয়নে এ ধরনের ইতিবাচক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে ঝলক

























