Dhaka , Monday, 31 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩ নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ ডেঙ্গুর বিরুদ্ধে পাইকগাছা পৌরসভার অভিযান: মশক নিধন ও ড্রেন পরিষ্কার পাইকগাছায় জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার পরিদর্শনে স্বাস্থ্য কর্মকর্তা স্বামীকে খুঁজতে মধুপুরে, পাশে দাঁড়াল প্রয়াস টিম—ইউএনওর নির্দেশে বাড়ি ফেরার ব্যবস্থা বিজিবির বিশেষ অভিযান: দুর্গাপুরে ভারতীয় মদসহ ইজিবাইক জব্দ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির শীর্ষ নেতৃত্ব ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিজয়কে এবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা ফতুল্লায় পরিত্যক্ত ফ্যাক্টরি থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার সেপ্টেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ ওমরা থেকে ফিরে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগ তুললেন আসিফ মাহমুদ কাউখালীতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিএসএস’র নেতৃত্বে কাদের গণি চৌধুরী: সিএমইউজে’র অভিনন্দন বিরোধীদলীয় নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ মধুপুরে ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নরসিংদী লোডশেডিংয়ের প্রতিবাদে সড়ক অবরোধ মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন পূর্বাচলে বেড়াতে এসে বন্ধুদের হাতে বন্ধু খুন/ লাশ উদ্ধার/ দুই বন্ধু গ্রেফতার তিস্তা-ধরলার পলিমাটির সুর ও ঐতিহ্য তুলে ধরার প্রয়াস: লালমনিরহাটে সূর্যমুখী সংগীত একাডেমির মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা বিলুপ্তির মুখে বাঙালির আবহমান কৃষ্টি: লালমনিরহাটে ঐতিহ্য ধরে রাখতে ‘দি নিউ কাজলী অপেরা পুতুল নাচ’ প্রদর্শনী খাদ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সাভারে খাদ্যমন্ত্রী বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া বেশি দামে সার বিক্রি: কলমাকান্দায় দুই ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা রক্তস্নাত মাটিতে ৫৫ বছর পর শহীদ আব্দুল জব্বারের সমাধিতে প্রথম শ্রদ্ধাঞ্জলি সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২১ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ ঢাকায় স্ত্রী-সন্তানসহ রামগঞ্জের মনির হত্যার বিচারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ পালনে প্রস্তুতিমূলক সভা

বিজয়কে এবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে

  • Reporter Name
  • আপডেট সময় : 06:34:34 pm, Monday, 31 August 2026
  • 10 বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক,

তামিলনাড়ুর রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে ঘিরে। তার দল তামিলাগা ভেট্রি কাজাগাম—টিভিকে-র ভেতর থেকেই উঠেছে বিজয়কে ভারতের প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার দাবি।

দলের কয়েকজন নেতা প্রকাশ্যে ‘প্রধানমন্ত্রী হিসেবে বিজয়’ স্লোগান দিচ্ছেন। বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিজয়কে প্রধানমন্ত্রী করার দাবিতে পোস্টারও।

এমন পরিস্থিতিতে জোটের অন্যতম শরিক কংগ্রেস সরাসরি হুঁশিয়ারি দিয়েছে। দলটির পর্যটনমন্ত্রী রাজেশ কুমার বলেছেন, ২০২৯ সালের লোকসভা নির্বাচনে টিভিকে যদি রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সমর্থন না করে, তাহলে কংগ্রেসের দুই মন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন।

রাজেশ কুমারের ভাষায়, ২০২৯ সালে রাহুল গান্ধীই পরবর্তী প্রধানমন্ত্রী হবেন। টিভিকে এই অবস্থান মেনে না নিলে কংগ্রেসের দুই মন্ত্রী সরকারে থাকবেন না।

বিজয়কে জাতীয় রাজনীতিতে তুলে ধরার দাবি ওঠার পরই কংগ্রেসের পক্ষ থেকে এ কঠোর অবস্থান সামনে এলো।

এদিকে জোটের আরেক শরিক এমডিএমকের নেতা ভাইকোও রাহুল গান্ধীর পক্ষে অবস্থান নিয়েছেন। তার বক্তব্য, জাতীয় পর্যায়ে ‘ইন্ডিয়া’ জোটের নেতৃত্বে কংগ্রেস থাকায় রাহুল গান্ধী ছাড়া অন্য কাউকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ভাবার সুযোগ নেই।

তবে টিভিকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। মুখ্যমন্ত্রী বিজয়ও পুরো বিষয়টি নিয়ে নীরব রয়েছেন।

সবচেয়ে বড় বিষয় হলো, ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন। টিভিকে পেয়েছে ১০৭টি আসন। কংগ্রেসসহ মিত্রদের সমর্থনেই সরকার গঠন করেছে দলটি।

তাই কংগ্রেসের সমর্থন নিয়ে কোনো টানাপোড়েন তৈরি হলে বিজয় সরকারের রাজনৈতিক সমীকরণেও বড় ধরনের প্রভাব পড়তে পারে।

এখন প্রশ্ন—বিজয় কি শুধু তামিলনাড়ুর রাজনীতিতেই সীমাবদ্ধ থাকবেন, নাকি জাতীয় রাজনীতিতেও বড় কোনো ভূমিকার জন্য প্রস্তুতি নিচ্ছেন?

এই প্রশ্নের উত্তর পেতে এখন নজর বিজয় ও টিভিকে-র পরবর্তী পদক্ষেপের দিকে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩

বিজয়কে এবার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় টিভিকে

আপডেট সময় : 06:34:34 pm, Monday, 31 August 2026