Dhaka , Monday, 31 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পূর্বাচলে বেড়াতে এসে বন্ধুদের হাতে বন্ধু খুন/ লাশ উদ্ধার/ দুই বন্ধু গ্রেফতার তিস্তা-ধরলার পলিমাটির সুর ও ঐতিহ্য তুলে ধরার প্রয়াস: লালমনিরহাটে সূর্যমুখী সংগীত একাডেমির মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা বিলুপ্তির মুখে বাঙালির আবহমান কৃষ্টি: লালমনিরহাটে ঐতিহ্য ধরে রাখতে ‘দি নিউ কাজলী অপেরা পুতুল নাচ’ প্রদর্শনী খাদ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সাভারে খাদ্যমন্ত্রী বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত হয়েছেন উৎফল বড়ুয়া বেশি দামে সার বিক্রি: কলমাকান্দায় দুই ডিলারকে ৬০ হাজার টাকা জরিমানা রক্তস্নাত মাটিতে ৫৫ বছর পর শহীদ আব্দুল জব্বারের সমাধিতে প্রথম শ্রদ্ধাঞ্জলি সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধন নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২১ নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ ঢাকায় স্ত্রী-সন্তানসহ রামগঞ্জের মনির হত্যার বিচারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ পালনে প্রস্তুতিমূলক সভা সাতসকালে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত নার্সের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ কারিনার নতুন সিনেমার গুঞ্জনে অপ্রত্যাশিত মোড়! ফ্রি কিকের সর্বকালের রেকর্ড ভাঙতে কত গোল চাই মেসির? নেপালে সুড়ঙ্গে নিখোঁজ বহু মানুষ, গর্ত করে যা দেখা গেল ৩০ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা শুরু মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক ১২ দিনব্যাপী আয়োজনের সমাপনী, হিফজ সম্পন্নকারীদের দস্তারে ফযিলত প্রদান সিলেটে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ইয়ুথ কনফ্লুয়েন্স ২০২৬ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে লালদিয়া টার্মিনাল মাইলফলক হবে: অর্থমন্ত্রী কলমাকান্দায় ক্ষেতমজুর সমিতির প্রতিনিধি সভা,রেশন ও ন্যায্য মজুরির নিশ্চয়তা দাবি ধর্মের ঊর্ধ্বে মানবতা, অসহায় তিন হিন্দু পরিবারের রাস্তা সংস্কার করে দিলেন ওমর ফারুক মানবতার অনন্য দৃষ্টান্ত, অসহায় রনা রংদীর দায়িত্ব নিলেন ডেপুটি স্পিকার ব্রাহ্মণবাড়িয়ায় গণতন্ত্র, ভোটের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা সাইফ আলী খানকে হত্যাচেষ্টার দায় স্বীকার এমবাপ্পের সামনে ইতিহাস গড়ার হাতছানি

খাদ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সাভারে খাদ্যমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট সময় : 12:45:03 pm, Monday, 31 August 2026
  • 1 বার পড়া হয়েছে

মোঃ আসিফুজ্জামান আসিফ,

খাদ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে বুঝেশুনে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, মন্ত্রণালয় ও এর অধীন দপ্তর-সংস্থায় কোনো দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীর স্থান হবে না। কেউ দুর্নীতির সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় ঢাকার সাভারের নামাবাজার এলাকায় সাভার খাদ্যগুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।

আফরোজা খানম রিতা বলেন, খাদ্য মন্ত্রণালয়কে কীভাবে দুর্নীতিমুক্ত করা যায়, সে বিষয়ে বুঝেশুনে সিদ্ধান্ত নেওয়া হবে। খাদ্য মন্ত্রণালয়ে কোনো দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী থাকতে পারবেন না। কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। খাদ্যশস্য সংরক্ষণ, সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় কোনো ধরনের অনিয়ম, গাফিলতি বা দুর্নীতি বরদাশত করা হবে না। দেশের বিভিন্ন খাদ্যগুদাম পর্যায়ক্রমে পরিদর্শন করা হচ্ছে এবং কোথাও অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন খাদ্যগুদাম পরিদর্শনেও অনিয়মের বিরুদ্ধে এমন কঠোর অবস্থানের কথা জানিয়েছেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, মানুষের কাছে নিরাপদ ও মানসম্মত খাদ্য পৌঁছে দেওয়া সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। দেশের সব মানুষ যাতে নিরাপদ খাদ্য পায়, সে বিষয়েও খাদ্য মন্ত্রণালয় সর্বোচ্চ সতর্ক রয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সরকারি খাদ্যগুদামে মজুত খাদ্যশস্যের সঠিক সংরক্ষণ ও বিতরণ ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে দায়িত্ব গ্রহণের পর খাদ্যমন্ত্রী খাদ্য কর্মসূচিকে আরও কার্যকর, স্বচ্ছ ও জনবান্ধব করার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছিলেন। একই সঙ্গে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দায়িত্ব আন্তরিকতা ও জবাবদিহিতার সঙ্গে পালনের আহ্বান জানান তিনি।

সাভার খাদ্যগুদাম পরিদর্শনের সময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সাভার খাদ্য পরিদর্শক খন্দকার সেলিম হোসেন, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম এবং সাভার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পূর্বাচলে বেড়াতে এসে বন্ধুদের হাতে বন্ধু খুন/ লাশ উদ্ধার/ দুই বন্ধু গ্রেফতার

খাদ্য মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সাভারে খাদ্যমন্ত্রী

আপডেট সময় : 12:45:03 pm, Monday, 31 August 2026