Dhaka , Sunday, 30 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ ঢাকায় স্ত্রী-সন্তানসহ রামগঞ্জের মনির হত্যার বিচারের দাবীতে মানব বন্ধন অনুষ্ঠিত পাইকগাছায় ‘নজরুল বর্ষ’ পালনে প্রস্তুতিমূলক সভা সাতসকালে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত নার্সের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ কারিনার নতুন সিনেমার গুঞ্জনে অপ্রত্যাশিত মোড়! ফ্রি কিকের সর্বকালের রেকর্ড ভাঙতে কত গোল চাই মেসির? নেপালে সুড়ঙ্গে নিখোঁজ বহু মানুষ, গর্ত করে যা দেখা গেল ৩০ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা শুরু মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক ১২ দিনব্যাপী আয়োজনের সমাপনী, হিফজ সম্পন্নকারীদের দস্তারে ফযিলত প্রদান সিলেটে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ইয়ুথ কনফ্লুয়েন্স ২০২৬ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে লালদিয়া টার্মিনাল মাইলফলক হবে: অর্থমন্ত্রী কলমাকান্দায় ক্ষেতমজুর সমিতির প্রতিনিধি সভা,রেশন ও ন্যায্য মজুরির নিশ্চয়তা দাবি ধর্মের ঊর্ধ্বে মানবতা, অসহায় তিন হিন্দু পরিবারের রাস্তা সংস্কার করে দিলেন ওমর ফারুক মানবতার অনন্য দৃষ্টান্ত, অসহায় রনা রংদীর দায়িত্ব নিলেন ডেপুটি স্পিকার ব্রাহ্মণবাড়িয়ায় গণতন্ত্র, ভোটের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা সাইফ আলী খানকে হত্যাচেষ্টার দায় স্বীকার এমবাপ্পের সামনে ইতিহাস গড়ার হাতছানি ডিজিটাল সার্ভে শেষ হলে ভূমি নিয়ে ব্যাপক জালিয়াতি চিরতরে বন্ধ হবে” :- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পর্যটকদের নির্মল আনন্দ দিতে সাজবে পতেঙ্গা সৈকত: ডিসি জাহিদ পাইকগাছায় হতদরিদ্র নারীদের মাঝে ২৫টি সেলাই মেশিন বিতরণ ‘মানুষ মানুষের জন্য’ অসহায় বৃদ্ধার পাশে প্রেসক্লাব পাইকগাছা রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে অবসরে গেলেন শিক্ষক আলোচিত ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা মামলার আসামি দারিয়ারদিঘীর ফারুক গ্রেপ্তার আরএসএস প্রধানের অনুষ্ঠান ঘিরে নিউইয়র্কে তুমুল হট্টগোল ২৯ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? ব্রাহ্মণবা‌ড়িয়ার ঘটনা নিয়ে হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ

এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:28:57 pm, Sunday, 30 August 2026
  • 9 বার পড়া হয়েছে

এম জালাল উদ্দীন, খুলনা,

সংসদ সদস্য নির্বাচিত না হয়েও নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী। তার উদ্যোগে খুলনা জেলা পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের এডিপি ও রাজস্ব তহবিলের আওতায় খুলনা মহানগর সহ জেলার ৯ টি উপজেলার মোট ২১৮টি প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে দ্বিতীয় ধাপে ৩ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এর মধ্যে পাইকগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাতিখালী পূর্বপাড়া জামে মসজিদের অবকাঠামো উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ রয়েছে। বরাদ্দের খবর সংশ্লিষ্টদের মধ্যে ছড়িয়ে পড়ার পর মসজিদ কমিটি, স্থানীয় মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। এছাড়াও বিভিন্ন উপজেলায় অবকাঠামো উন্নয়নে বরাদ্দ প্রদান করায় সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে বাপ্পীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, খুলনা মহানগর সহ জেলার বিভিন্ন উপজেলার মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠান ও অন্যান্য সামাজিক প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে দ্বিতীয় ধাপে এসব বরাদ্দ দেওয়া হয়েছে। এতে দীর্ঘদিন ধরে উন্নয়ন প্রয়োজন এমন প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন এস এম মনিরুল হাসান বাপ্পী। নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হলেও নির্বাচনী প্রচারণাকালে তিনি এলাকার মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

নির্বাচনকালীন সময়ে তিনি বলেছিলেন, আমি কখনো এই এলাকার মানুষকে ছেড়ে যাব না। সংসদ সদস্য নির্বাচিত না হলেও জেলা পরিষদের প্রশাসক হিসেবে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার মাধ্যমে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের চেষ্টা করছেন বলে স্থানীয়রা মনে করছেন।

এদিকে পাইকগাছা পৌরসভার বাতিখালী পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়নে ২ লাখ টাকা বরাদ্দ পাওয়ায় মসজিদ কমিটির নেতৃবৃন্দ কৃতজ্ঞতা জানিয়েছেন। মসজিদের পুনঃপ্রতিষ্ঠাতা সভাপতি ও প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, প্রধান উপদেষ্টা বিশিষ্ট পোনা ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল জলিল ঢালী, উপদেষ্টা মোঃ নুরু গাজী ও হোসাইন সরদার, সহ-সভাপতি মো. সোলাইমান ফকির, মো. নুরুজ্জামান সরদার ও মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কাদির, সহ-সাধারণ সম্পাদক মো. সাহেদ আলী সরদার, ক্যাশিয়ার মাওলানা আব্দুল মালেকসহ কমিটির সদস্যরা কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন এসএম মনিরুল হাসান বাপ্পি’র প্রতি।

মসজিদ কমিটির নেতৃবৃন্দ বলেন, মসজিদের অবকাঠামো উন্নয়নে এ বরাদ্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বরাদ্দ দেওয়ায় আমরা জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পীর প্রতি কৃতজ্ঞ।

স্থানীয়দের প্রত্যাশা, জেলার বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের উন্নয়নে এ ধরনের বরাদ্দ ও সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮

এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ

আপডেট সময় : 07:28:57 pm, Sunday, 30 August 2026