Dhaka , Sunday, 30 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ কারিনার নতুন সিনেমার গুঞ্জনে অপ্রত্যাশিত মোড়! ফ্রি কিকের সর্বকালের রেকর্ড ভাঙতে কত গোল চাই মেসির? নেপালে সুড়ঙ্গে নিখোঁজ বহু মানুষ, গর্ত করে যা দেখা গেল ৩০ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা শুরু মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময় রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক ১২ দিনব্যাপী আয়োজনের সমাপনী, হিফজ সম্পন্নকারীদের দস্তারে ফযিলত প্রদান সিলেটে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো ইয়ুথ কনফ্লুয়েন্স ২০২৬ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে লালদিয়া টার্মিনাল মাইলফলক হবে: অর্থমন্ত্রী কলমাকান্দায় ক্ষেতমজুর সমিতির প্রতিনিধি সভা,রেশন ও ন্যায্য মজুরির নিশ্চয়তা দাবি ধর্মের ঊর্ধ্বে মানবতা, অসহায় তিন হিন্দু পরিবারের রাস্তা সংস্কার করে দিলেন ওমর ফারুক মানবতার অনন্য দৃষ্টান্ত, অসহায় রনা রংদীর দায়িত্ব নিলেন ডেপুটি স্পিকার ব্রাহ্মণবাড়িয়ায় গণতন্ত্র, ভোটের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা সাইফ আলী খানকে হত্যাচেষ্টার দায় স্বীকার এমবাপ্পের সামনে ইতিহাস গড়ার হাতছানি ডিজিটাল সার্ভে শেষ হলে ভূমি নিয়ে ব্যাপক জালিয়াতি চিরতরে বন্ধ হবে” :- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পর্যটকদের নির্মল আনন্দ দিতে সাজবে পতেঙ্গা সৈকত: ডিসি জাহিদ পাইকগাছায় হতদরিদ্র নারীদের মাঝে ২৫টি সেলাই মেশিন বিতরণ ‘মানুষ মানুষের জন্য’ অসহায় বৃদ্ধার পাশে প্রেসক্লাব পাইকগাছা রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে অবসরে গেলেন শিক্ষক আলোচিত ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা মামলার আসামি দারিয়ারদিঘীর ফারুক গ্রেপ্তার আরএসএস প্রধানের অনুষ্ঠান ঘিরে নিউইয়র্কে তুমুল হট্টগোল ২৯ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? ব্রাহ্মণবা‌ড়িয়ার ঘটনা নিয়ে হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ ফরিদপুরে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে জামায়াতে-ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত। তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই, তদন্ত প্রতিবেদনে যা আছে নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস চর্মরোগ বাড়াতে পারে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, সুস্থ ত্বকের জন্য সুষম খাবারের পরামর্শ

মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময়

  • Reporter Name
  • আপডেট সময় : 06:04:50 pm, Sunday, 30 August 2026
  • 7 বার পড়া হয়েছে

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি,

মাদক, জুয়া, বাল্যবিবাহ ও নারী নির্যাতনসহ নানা সামাজিক ব্যাধি প্রতিরোধে টাঙ্গাইলের মধুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলার ৯ নম্বর অরণখোলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, মাদক ও জুয়ার বিস্তার শুধু ব্যক্তিজীবন নয়, একটি পরিবার ও পুরো সমাজের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। একইভাবে বাল্যবিবাহ ও নারী নির্যাতন সামাজিক অস্থিরতা বাড়ায়। এসব ব্যাধি নির্মূলে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
অরণখোলা ইউনিয়নের প্রশাসক শারমিন সুলতানা সুমির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক, বিএনপির সিনিয়র সহসভাপতি জয়নাল আবেদীন বাবলু, থানার সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা ও আইসিটি কর্মকর্তা আব্রারুল হক শিমুল।
সভায় বক্তারা আরও বলেন, সামাজিক ব্যাধি প্রতিরোধে প্রথমেই প্রয়োজন জনসচেতনতা। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় পর্যায়ে সচেতনতা কার্যক্রম জোরদার করতে হবে। বিশেষ করে তরুণ ও কিশোরদের মাদক ও জুয়ার ভয়াবহতা সম্পর্কে সচেতন করে তাদের খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে।
বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজের দায়িত্বশীল নাগরিকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। তারা অরণখোলা ইউনিয়নে মাদক, জুয়া, বাল্যবিবাহ ও নারী নির্যাতনসহ সব ধরনের সামাজিক ব্যাধি প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ

মধুপুরে মাদক-জুয়া ও সামাজিক ব্যাধি প্রতিরোধে মতবিনিময়

আপডেট সময় : 06:04:50 pm, Sunday, 30 August 2026