Dhaka , Saturday, 29 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মানবতার অনন্য দৃষ্টান্ত, অসহায় রনা রংদীর দায়িত্ব নিলেন ডেপুটি স্পিকার ব্রাহ্মণবাড়িয়ায় গণতন্ত্র, ভোটের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা সাইফ আলী খানকে হত্যাচেষ্টার দায় স্বীকার এমবাপ্পের সামনে ইতিহাস গড়ার হাতছানি ডিজিটাল সার্ভে শেষ হলে ভূমি নিয়ে ব্যাপক জালিয়াতি চিরতরে বন্ধ হবে” :- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পর্যটকদের নির্মল আনন্দ দিতে সাজবে পতেঙ্গা সৈকত: ডিসি জাহিদ পাইকগাছায় হতদরিদ্র নারীদের মাঝে ২৫টি সেলাই মেশিন বিতরণ ‘মানুষ মানুষের জন্য’ অসহায় বৃদ্ধার পাশে প্রেসক্লাব পাইকগাছা রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে অবসরে গেলেন শিক্ষক আলোচিত ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা মামলার আসামি দারিয়ারদিঘীর ফারুক গ্রেপ্তার আরএসএস প্রধানের অনুষ্ঠান ঘিরে নিউইয়র্কে তুমুল হট্টগোল ২৯ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? ব্রাহ্মণবা‌ড়িয়ার ঘটনা নিয়ে হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ ফরিদপুরে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে জামায়াতে-ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত। তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই, তদন্ত প্রতিবেদনে যা আছে নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস চর্মরোগ বাড়াতে পারে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, সুস্থ ত্বকের জন্য সুষম খাবারের পরামর্শ সিদ্ধিরগঞ্জে তেলের লরির ধাক্কায় মিষ্টির দোকান কর্মচারী নিহত সিদ্ধিরগঞ্জে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রামুতে প্রবাসী বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি : স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ সৌদি রিয়াল লুট, “বিশ্বের মুসলিম জাতির গৌরব মর্যাদা পুনরুদ্ধারের মেধাভিত্তিক ধর্মচর্চার বিকল্প নেই- সৈয়্যদ মিনহাজুর রহমান দুর্গাপুরে ক্ষেতমজুর সমিতির কর্মীসভা: মেহনতি মানুষের লড়াই জোরদারের ডাক শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত অধিকার আদায়ের দাবিতে কলমাকান্দায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন রায়পুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, কলমাকান্দায় এক যুবকের কারাদণ্ড জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ

মানবতার অনন্য দৃষ্টান্ত, অসহায় রনা রংদীর দায়িত্ব নিলেন ডেপুটি স্পিকার

  • Reporter Name
  • আপডেট সময় : 08:19:11 pm, Saturday, 29 August 2026
  • 1 বার পড়া হয়েছে

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি,

দীর্ঘদিন ধরে পায়ে মারাত্মক পচন রোগে আক্রান্ত হয়ে চরম যন্ত্রণায় দিন কাটাচ্ছিলেন নেত্রকোনার দুর্গাপুর ইউনিয়নের দাহাপাড়া গ্রামের আদিবাসী বাসিন্দা রনা রংদী (৬৫)। উন্নত চিকিৎসার অভাবে যখন তার জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ, ঠিক তখনই আশার আলো নিয়ে তার পাশে দাঁড়িয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।  আজ শনিবার (২৯আগস্ট) দুপুরে ঢাকার হৃদরোগ হাসপাতালে রুনা রংদীকে দেখতে যান ডেপুটি স্পিকার।  এসময় তিনি রুনা রংদীর উন্নত চিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক মাস ধরে পায়ের পচনের তীব্র যন্ত্রণা নিয়ে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিলেন রনা রংদী। কিন্তু অর্থাভাবে প্রয়োজনীয় উন্নত চিকিৎসা নিতে পারছিলেন না তিনি। তার অসহায়ত্বের খবর জানতে পেরে প্রথমে ময়মনসিংহে এবং পরে ঢাকায় উন্নত চিকিৎসার দায়িত্ব নেওয়ার উদ্যোগ গ্রহণ করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। গত ১৪ আগস্ট ২০২৬ তারিখে তাকে ময়মনসিংহের চরপাড়া হাসপাতালে ভর্তি করানো হয়। পরবর্তিতে রনা রংদীর শরীরের উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার হৃদরোগ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষায় রনা রংদীর শরীরে দুটি ব্লক ধরা পড়ে। এর ফলে পায়ে স্বাভাবিক রক্ত সঞ্চালন ব্যাহত হওয়ায় রক্ত চলাচল কমে যায় এরই ফলশ্রুতিতে পায়ে পচন ধরেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। বর্তমানে ঢাকায় তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা কার্যক্রম চলমান রয়েছে।
রনা রংদী বলেন, “দীর্ঘদিন ধরে পায়ের এই পচনের যন্ত্রণায় আমি তিলে তিলে কষ্ট পাচ্ছিলাম। যন্ত্রণায় রাতে যখন ছটফট করতাম, তখন মনে হতো আমার পাশে দাঁড়ানোর বা দেখার মতো হয়তো আর কেউ নেই। চিকিৎসার খরচ চালানো আমার মতো একজন সাধারণ মানুষের পক্ষে একেবারেই অসম্ভব হয়ে পড়েছিল। আশার আলো যখন প্রায় নিভে আসছিল, ঠিক তখনই মাননীয় ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল আমার পাশে এসে দাঁড়িয়েছেন। আমার চিকিৎসার দায়িত্ব নিলেন, আমি উনার প্রতি কৃতজ্ঞ।
তিনি শুধু সাহায্যের হাত বাড়িয়ে দেননি, আমার চিকিৎসার দায়িত্ব নিয়ে আমার বুকে আবার বেঁচে থাকার আশা জাগিয়েছেন। তাঁর এই মহানুভবতা ও ভালোবাসার কথা আমি কখনো ভুলব না। আজ আমার মনে হচ্ছে, ঈশ্বর হয়তো আমাকে একেবারেই একা ফেলে দেননি। তাঁর মতো দরদী মানুষ পাশে থাকলে, আমার মতো অসহায় মানুষরা ভালো হয়ে ওঠার স্বপ্ন দেখতে পাবে। ঈশ্বর উনার মঙ্গল করুন।
এনিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “মানুষের সেবায় এগিয়ে আসাই আমাদের প্রধান দায়িত্ব। রনা রংদী যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসার ব্যবস্থা করেছি। আসুন, আমরা তাঁর জন্য দোয়া করি, যেন তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠেন। মানবতার কল্যাণে আমাদের কাজ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার অনন্য দৃষ্টান্ত, অসহায় রনা রংদীর দায়িত্ব নিলেন ডেপুটি স্পিকার

মানবতার অনন্য দৃষ্টান্ত, অসহায় রনা রংদীর দায়িত্ব নিলেন ডেপুটি স্পিকার

আপডেট সময় : 08:19:11 pm, Saturday, 29 August 2026