Dhaka , Saturday, 29 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মানবতার অনন্য দৃষ্টান্ত, অসহায় রনা রংদীর দায়িত্ব নিলেন ডেপুটি স্পিকার ব্রাহ্মণবাড়িয়ায় গণতন্ত্র, ভোটের অধিকার ও সংবাদপত্রের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা সাইফ আলী খানকে হত্যাচেষ্টার দায় স্বীকার এমবাপ্পের সামনে ইতিহাস গড়ার হাতছানি ডিজিটাল সার্ভে শেষ হলে ভূমি নিয়ে ব্যাপক জালিয়াতি চিরতরে বন্ধ হবে” :- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল পর্যটকদের নির্মল আনন্দ দিতে সাজবে পতেঙ্গা সৈকত: ডিসি জাহিদ পাইকগাছায় হতদরিদ্র নারীদের মাঝে ২৫টি সেলাই মেশিন বিতরণ ‘মানুষ মানুষের জন্য’ অসহায় বৃদ্ধার পাশে প্রেসক্লাব পাইকগাছা রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে অবসরে গেলেন শিক্ষক আলোচিত ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা মামলার আসামি দারিয়ারদিঘীর ফারুক গ্রেপ্তার আরএসএস প্রধানের অনুষ্ঠান ঘিরে নিউইয়র্কে তুমুল হট্টগোল ২৯ আগস্ট ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? ব্রাহ্মণবা‌ড়িয়ার ঘটনা নিয়ে হাসনাত আব্দুল্লাহর দুঃখপ্রকাশ ফরিদপুরে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে জামায়াতে-ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত। তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পিবিআই, তদন্ত প্রতিবেদনে যা আছে নারায়ণগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্র মজলিস চর্মরোগ বাড়াতে পারে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, সুস্থ ত্বকের জন্য সুষম খাবারের পরামর্শ সিদ্ধিরগঞ্জে তেলের লরির ধাক্কায় মিষ্টির দোকান কর্মচারী নিহত সিদ্ধিরগঞ্জে নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রামুতে প্রবাসী বিএনপি নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি : স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ সৌদি রিয়াল লুট, “বিশ্বের মুসলিম জাতির গৌরব মর্যাদা পুনরুদ্ধারের মেধাভিত্তিক ধর্মচর্চার বিকল্প নেই- সৈয়্যদ মিনহাজুর রহমান দুর্গাপুরে ক্ষেতমজুর সমিতির কর্মীসভা: মেহনতি মানুষের লড়াই জোরদারের ডাক শ্রদ্ধা ও ভালোবাসায় দুর্গাপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত অধিকার আদায়ের দাবিতে কলমাকান্দায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত নিটারে নবীন শিক্ষার্থীদের ক্যারিয়ার ও নেটওয়ার্কিং নিয়ে ব্যতিক্রমী আয়োজন রায়পুরে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, কলমাকান্দায় এক যুবকের কারাদণ্ড জুমার নামাজ পড়তে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ শিক্ষার সঙ্গে মূল্যবোধ ও দেশপ্রেম জরুরি: ডিসি জাহিদ

ডিজিটাল সার্ভে শেষ হলে ভূমি নিয়ে ব্যাপক জালিয়াতি চিরতরে বন্ধ হবে” :- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

  • Reporter Name
  • আপডেট সময় : 07:54:11 pm, Saturday, 29 August 2026
  • 7 বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি,

ভূমি নিয়ে ব্যাপক জালিয়াতি চিরতরে বন্ধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, ডিজিটাল সার্ভে সঠিকভাবে সম্পন্ন হলে দেশে একটি নির্ভুল ভূমি ব্যবস্থাপনা গড়ে উঠবে এবং প্রায় ৮০ শতাংশ সিভিল ও ফৌজদারী মামলা নিরসন হবে।

শনিবার (২৯ আগস্ট ২০২৬) চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে সেবা প্রার্থীদের জন্য নির্মিত আধুনিক বিশ্রামাগার ‘সেবা কুঞ্জ’-এর শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এসব কথা বলেন।

ভূমি সেবাকে শতভাগ জনবান্ধব ও নির্বিঘ্ন করতে সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বলে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আরও বলেন, ভূমি কর্মকর্তাদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে ‘ভূমি দৃষ্টি’ নামক বিশেষ অ্যাপ চালু করা হয়েছে। তিনি আরো বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী অফিস প্রাঙ্গণে থাকলে ভূমি দৃষ্টি এই অ্যাপে ‘সবুজ সংকেত’ এবং বাইরে গেলে ‘লাল সংকেত’ প্রদর্শিত হবে। এর মাধ্যমে সেবা প্রদানকারীর সেবা প্রদান কাজের স্বচ্ছতা নির্ধারণ করা সহজ হবে এবং সেবা মান সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

ভূমি সেবার মান অধিকতর নিশ্চিতকরণ প্রসঙ্গে ভুমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল আরও বলেন, সেবা প্রার্থীরা যেন কোনো অস্বস্তি ছাড়াই সরকারি সেবা পেতে পারেন, সে লক্ষ্যে ‘সেবা কুঞ্জ’ তৈরি করা হয়েছে।

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, আমরা চাই ভূমি মন্ত্রণালয়ের অতীতের দুর্নাম ঘুচিয়ে দেশের ভূমি মালিকদের ন্যায়, নিষ্ঠা ও সততার সাথে দ্রুত সেবা নিশ্চিত করতে। ডিজিটাল সার্ভে সম্পন্ন হলে ভবিষ্যতে আর কোনো রেকর্ড ভুল হওয়ার সুযোগ থাকবে না জানান ভূমি প্রতিমন্ত্রী।

চট্টগ্রাম ও রাজশাহীতে ডিজিটাল সার্ভে (BDS) শুরু করা প্রসঙ্গে
প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল জানান, চট্টগ্রামের দক্ষিণ পাহাড়তলীতে বাংলাদেশ ডিজিটাল সার্ভে (বিডিএস)-এর পাইলটিং কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রাম ও রাজশাহীতে একযোগে এই আধুনিক জরিপ কাজ শুরু হয়েছে।প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, নতুন এই ডিজিটাল সার্ভে ব্যবস্থা চালু হলে ভূমিসংক্রান্ত জালিয়াতি চিরতরে বন্ধ হবে এবং সাধারণ জনগণ সরাসরি উপকৃত হবেন।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল হাটহাজারীতে জনকল্যাণমূলক ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অগ্নিকাণ্ড, প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ করেন।

এরপরে ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল হাটহাজারীর কর্মসূচি অনুযায়ী মির্জাপুরে ‘ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ’ উদ্বোধন এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বিনামূল্যে রোপা আমানের চারা বিতরণ করেন।

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল দিনের এক কর্মসূচিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত পার্বতী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন।

অনুষ্ঠানগুলোতে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, কৃষি ও সংশ্লিষ্ট সরকারি বেসরকারি কর্মকর্তা এবং দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের সেবা প্রার্থীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার অনন্য দৃষ্টান্ত, অসহায় রনা রংদীর দায়িত্ব নিলেন ডেপুটি স্পিকার

ডিজিটাল সার্ভে শেষ হলে ভূমি নিয়ে ব্যাপক জালিয়াতি চিরতরে বন্ধ হবে” :- ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

আপডেট সময় : 07:54:11 pm, Saturday, 29 August 2026