
মোঃ আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি,
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূবেরগাঁও এলাকার নুরুল হক উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ ৩৩ বছর শিক্ষকতা জীবন শেষে বর্ণাঢ্য আয়োজনে বিদায় সংবর্ধনা পেয়ে অবসরে গেলেন বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সাহেদুল হক।
২৯আগষ্ট শনিবার সকালে পূবেরগাঁও এলাকায় নুরুল হক উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এ বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরজু মিয়া।
সভায় বক্তব্য রাখেন ভোলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, সৌদি আরব পূর্বাঞ্চল যুবদলের সাবেক সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন, ভোলাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম সবুজ, সিনিয়র যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ মোল্লা, যুগ্ম সম্পাদক সেলিম মোল্লা, আয়োজক কমিটির আহ্বায়ক মোজাম্মেল হক কাজল, সদস্য সচিব আলী আক্কাস মোল্লা, অর্থ সচিব বাদল মাহমুদ, সদস্য সিহাব মোল্লা, আব্দুল করিম মিয়া প্রমুখ।
সভায় বক্তারা বলেন, শিক্ষকরা জাতির মেরুদন্ড। আজকে শিক্ষকরা আছে বলেই ছেলে মেয়েরা মানুষের মত মানুষ হচ্ছে। এভাবেই যেন প্রতিটি শিক্ষককে সম্মান জানিয়ে বিদায় দেয়া হয়।
এ সময় অবসরে যাওয়া বিদায়ী শিক্ষক সাহেদুল হক সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

























