Dhaka , Tuesday, 3 November 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি; ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা হলুদের সাজে তৌসিফ-সাফা, নতুন নাটকের দৃশ্য নাকি পারিবারিক অনুষ্ঠান? চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলার প্রধান আসামি জুয়েলসহ গ্রেপ্তার ৩ পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত পাইকগাছায় পুলিশের তৎপরতায় খোয়া যাওয়া ৬ লাখ টাকা উদ্ধার শাস্তির অপেক্ষায় ম্যান সিটি, হালান্ডের ক্লাব ছাড়ার ইঙ্গিত দিলেন বাবা যোগদানের পরই মধুপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশংসিত ওসি ফজলুল হক মাটির স্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে জৈব সারে ভর্তুকির আহ্বান ‎মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন নাবিকসহ ইরানি জাহাজ ছিনতাই করল সোমালিয়া জলদস্যুরা চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ পোশাকশিল্পে অস্থিরতার পেছনে ষড়যন্ত্রের আশঙ্কা শফিকুর রহমানের পাইকগাছায় দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প; চিকিৎসাসেবা পেলেন শত শত রোগী পবিত্র ধর্মগ্রন্থেই সম্প্রীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেয়া রয়েছে – জহির উদ্দিন স্বপন এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী চট্টগ্রামে ডিবির অভিযানে দেশীয় তৈরি এলজি ও কার্তুজসহ একজন গ্রেপ্তার টেকনাফে এসআরবি-১৫ ও বিজিবির যৌথ অভিযান, ১ লাখ ২৯ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৪ আবুধাবি থেকে আনা স্বর্ণের ‘ডিম’ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় ফেরত নেওয়ার চেষ্টা! কাস্টমস গোয়েন্দার জালে ৪ কোটি ৯১ লাখ টাকার ৬টি স্বর্ণের ডিম! ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি বরদাশত করা হবে না জিরো টলারেন্স নীতি ঘোষণা ভূমি প্রতিমন্ত্রীর সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা ধর্মপাশায় বোরো জমির মালিকানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর জাতীয় যুব দিবসে ঠাকুরগাঁওয়ে শ্রেষ্ঠ যুব সম্মাননা পেলেন অক্সিজেন এর প্রতিষ্ঠাতা ইমন কবে দলে ফিরতে পারেন দিবালা, জানালেন রোমা কোচ গাজীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজারের দাবিতে শ্রমিক বিক্ষোভ, ভাংচুর-আগ্নসংযোগ কালিয়াকৈরে শ্রমিক আন্দোলনের প্রায় ৭ ঘন্টা পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ‎গাইবান্ধার সাঘাটায় ভূমি কর্মকর্তার অপসারণে বিক্ষোভ ও মানববন্ধন ভাঙ্গায় সরকারি জমি দখলমুক্ত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদ দীঘিনালায় অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের মহড়া

দুর্গাপুরে ক্ষেতমজুর সমিতির কর্মীসভা: মেহনতি মানুষের লড়াই জোরদারের ডাক

  • Reporter Name
  • আপডেট সময় : 12:24:53 pm, Saturday, 29 August 2026
  • 58 বার পড়া হয়েছে

পলাশ সাহা, নেত্রকোণা প্রতিনিধি,

‘কাজ, মজুরি, জমি অধিকার-ইনসাফ চাই’-এই দাবিতে নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ক্ষেতমজুরদের জন্য রেশনিং ব্যবস্থা চালু, পেনশন সুবিধা, সারা বছর কাজের নিশ্চয়তা ও ন্যায্য মজুরি বাস্তবায়নের দাবি জানানো হয়।
শুক্রবার (২৮ আগস্ট) বেলা ১১টায় দুর্গাপুরের কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘরের হলরুমে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি দুর্গাপুর উপজেলা কমিটির উদ্যোগে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সমিতির উপজেলা সভাপতি আজিমউদ্দিনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সায়েদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিপিবি নেত্রকোণা জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আলকাছ উদ্দিন মীর, সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সহকারী সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি শামছুল আলম খান ও উপজেলা নেতা কমরেড  রুপন কুমার সরকার।
বক্তারা বলেন, দেশের কৃষি ও অর্থনীতিতে ক্ষেতমজুরদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও তারা ন্যায্য মজুরি, সারা বছর কাজ, খাদ্যনিরাপত্তা ও সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত। তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে রেশনিং ব্যবস্থা, পেনশন সুবিধা, সারা বছর কাজের নিশ্চয়তা এবং ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে।
তারা আরও বলেন, ক্ষেতমজুরদের কাজ ও মজুরির অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি জমি ও বাসস্থানের অধিকারও নিশ্চিত করা জরুরি। এসব দাবি আদায়ে গ্রাম পর্যায় থেকে ক্ষেতমজুরদের সংগঠিত করে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
কর্মীসভায় উপজেলার বিভিন্ন গ্রাম কমিটির প্রতিনিধি ও ক্ষেতমজুর সমিতির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাইকগাছায় ভাসমান হাসপাতালের উদ্বোধন করলেন এমপি; ৩ মাস সেবা পাবেন সুবিধাবঞ্চিতরা

দুর্গাপুরে ক্ষেতমজুর সমিতির কর্মীসভা: মেহনতি মানুষের লড়াই জোরদারের ডাক

আপডেট সময় : 12:24:53 pm, Saturday, 29 August 2026